সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নিহত বাংলাদেশি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এই সমবেদনা জানানো হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি আহত আটজন শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলা চালায় দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। ওই হামলায় সেখানে দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন শান্তিরক্ষী আহত হন।
হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।