Skip to main content

Ridge Bangla

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি, প্রশ্নপত্রের ব্যবহার, আসন ব্যবস্থাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব কেন্দ্রের কেন্দ্রসচিবদের পাঠানো হয়েছে। নির্দেশনায় জানানো হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব পরীক্ষার্থী অষ্টম […]

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন

মানি লন্ডারিং প্রতিরোধে বিচারিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই উদ্যোগে সহযোগিতা করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়। ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন মিশনের মুখপাত্র […]

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর শহীদ – বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসের এক বেদনাবিধুর ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান- শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী নিধনের মাত্র দুই দিন পর ১৬ […]

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার গভীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বপ্রথম সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ২০ মিনিটে সেখানে পুষ্পস্তবক […]

ওসমান হাদি: বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রতিরোধের নাম

শুক্রবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচা ও মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি। জুমার নামাজ শেষে কর্মীদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানেই মধ্যাহ্নভোজ করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই যাত্রা আর পূর্ণ হলো না। বিজয়নগরের কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে তিনি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। রাজধানীর এভারকেয়ার […]

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আহত ১

রাজধানী ঢাকার শান্তিনগর, মৌচাক ও মিরপুরের বিভিন্ন স্থানে পৃথক সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার একটিতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হলেও অন্য কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের প্রভাবে মার্কেটের সামনের ফুটপাতে […]

সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন শান্তিরক্ষী। শনিবার (১৩ ডিসেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএসএফএ) ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার পরপরই […]