সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার: সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধানকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার ও […]
সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, আটক ৩ জন

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। সূত্র জানায়, বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন ও মনোনয়নবঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ থেকে কাজী […]
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ জন

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ওয়াপদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির দুটি পক্ষ আলাদা কর্মসূচি ঘোষণা করে। […]
হাসিনার আমলে বিএনপিকে ধ্বংসের চেষ্টা দাবি খায়রুল কবির খোকনের

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বিএনপির ওপর রাজনৈতিক দমন, নেতাদের হত্যার চেষ্টাসহ নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালানো হলেও জনগণ দলের পাশে থাকার কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে […]
চট্টগ্রামে ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ জন পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার […]
পাঁচ দলের মিনি বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করলো বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ও মালিকপক্ষের পরিবর্তনের পাশাপাশি এবারের আসরে দলের সংখ্যাও কমানো হয়েছে। মাত্র পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এছাড়া প্রতিটি দলকে ১০ কোটি টাকা করে ব্যাংক জামানত দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়স্বল্পতা ও অন্যান্য কারণের জন্য টুর্নামেন্টে দলের […]
জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। তিনি বলেন, এই বিষয়ে যা ঐক্যমত হয়েছে, তা বাস্তবায়ন করবে জনগণ। “যদি জনগণ নির্দেশ দেয়, সেটি কার্যকর করা হবে। আমরা খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনের দিকে এগোব,” যোগ করেন তিনি। শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুল […]
আরপিও সংশোধন পুনর্বিবেচনা হতে পারে: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনকে কেন্দ্র করে যে কিছু মতবিরোধ দেখা দিয়েছে, তা সংলাপের মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তিনি জানান, প্রায় সব নির্বাচনের আগে আরপিও সংশোধনের উদাহরণ রয়েছে, এবারও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। সুপারিশ অনুযায়ী জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট, ভোট বন্ধ […]
যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা পতিত সরকারের দোসর: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা আসলে পতিত সরকারের দোসর ও ষড়যন্ত্রের অংশ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা […]
কংগ্রেস থেকে অবসরের ঘোষণা ন্যান্সি পেলোসির

মার্কিন কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ন্যান্সি পেলোসি। এর ফলে ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট নেত্রীর কয়েক দশকের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটবে। পেলোসি মার্কিন রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন হিসেবে পরিচিত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি কংগ্রেসে পুনরায় প্রার্থী হবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে […]
৪৪তম বিসিএসের ফল প্রকাশ, চূড়ান্ত মনোনয়ন পেলেন ১,৬৮১ প্রার্থী

৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানান, একই ক্যাডারে বা নিম্ন পছন্দক্রমের ক্যাডারে […]
শহীদ জিয়া বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি স্থাপন করেছিলেন: মির্জা ফখরুল

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি স্থাপন করেছিলেন। বিএনপি মহাসচিব রাজধানীর শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য […]
ক্যাটরিনা কাইফ পুত্রসন্তানের মা হলেন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতির মাধ্যমে। বিবৃতিতে তারা লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। পাশাপাশি বাবা-মা হওয়ার […]
মারা গেছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী। ওই রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও প্রখ্যাত […]
মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার প্রকাশ, নজর কাড়ল নতুন জ্যাকসন

সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এসেছে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ইউটিউবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি মিলিয়ন ভিউ ছুঁয়েছে, যা প্রমাণ করছে জ্যাকসনের প্রতি ভক্তদের ভালোবাসা এখনও অম্লান। অফিসিয়াল বিবৃতিতে নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি […]
যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনায় ১৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে কার্গো প্লেন দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার টেকঅফের পরপরই ইউপিএসের একটি এমডি-১১ কার্গো বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে একাধিক ভবন পুড়ে যায় এবং লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ইউপিএস জানিয়েছে, দুর্ঘটনার পর সতর্কতা হিসেবে বহরে থাকা তাদের এমডি-১১ […]
বলিউডের প্রবীণ অভিনেত্রী জেরিন খান মারা গেছেন

বলিউডের প্রবীণ অভিনেত্রী ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী জেরিন খান মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, জেরিন খান দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মারা যান। শোকাহত পরিবার তাদের ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান জানিয়ে […]
জনপ্রিয় কন্নড় অভিনেতা হরিশ রাই মারা গেছেন

জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন হরিশ রাই। মৃত্যুর সময় তিনি বেঙ্গালুরুর কিডওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার তার পেট ও উদর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, ফলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। […]
খুলনায় প্রবাস ফেরত যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় বাড়ির কাছেই সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রাতে খাবার কিনতে নৈহাটি বাজারে যান। ফেরার পথে বাড়ির অদূরে কয়েকজন যুবক তার পথরোধ করে গুলি চালায়। এতে […]
নতুন বছরে অস্থায়ী কর্মীদের স্থায়ী নাগরিকত্বের সুযোগ দেবে কানাডা সরকার

কানাডা সরকার বিদেশি কর্মীদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী কর্মী স্থায়ী নাগরিকত্ব পাবেন। ফেডারেল বাজেটে বর্তমান সরকার গত ৪ নভেম্বর পার্লামেন্টে এই পরিকল্পনা উপস্থাপন করেছে। এই উদ্যোগ কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। কমানো […]