Skip to main content

Ridge Bangla

অধিভুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমে মান উন্নয়ন ও স্বচ্ছতা আনছে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইন ও সরেজমিনে পর্যবেক্ষণ ও মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার জানান, প্রতিটি অধিভুক্ত প্রতিষ্ঠানকে শিক্ষার পরিবেশ, অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমসহ নানা তথ্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে […]

দক্ষিণি সিনেমায় ঝড়: এক সপ্তাহে ডায়েস ইরায়ে’র আয় ৫০ কোটি রুপি

দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে আবারও সাড়া ফেলেছে মালয়ালম সিনেমা ‘ডায়েস ইরায়ে’। গত ৩১ অক্টোবর মুক্তির পর মাত্র সাত দিনেই ছবিটি বিশ্বজুড়ে ৫০ কোটি রুপির বেশি আয় করেছে। বলিউডসহ পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এখন এই সিনেমাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘ডায়েস ইরায়ে’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল সদাশিবন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রণব মোহনলাল, সুপারস্টার মোহনলালের ছেলে। প্রণব […]

ইউক্রেনে গোপন সফরে বিপাকে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি

বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী ও ইউনিসেফের অ্যাম্বাসেডর অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ইউক্রেনে গোপন সফরে গিয়ে অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হয়েছেন। ২০২২ সালের রাশিয়ার হামলার পর এই তারকা এর আগে লভিভ সফর করেছিলেন, তবে এবার তিনি আরও বিপজ্জনক অঞ্চল খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলো ঘুরেছেন। জোলি এই সফরে কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং জরুরি পরিষেবা কেন্দ্র পরিদর্শন করেছেন। […]

পদদলিত ঘটনায় নীরবতা ভেঙে মুখ খুললেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন তামিল সুপারস্টার বিজয়। এক মাসেরও বেশি সময় পর বুধবার (৫ নভেম্বর) তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য দেন থালাপতি হিসেবে পরিচিত এই তারকা। বক্তব্যে বিজয় অভিযোগ করেন, ওই মর্মান্তিক ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ও […]

নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ […]

আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান, সীমান্ত উত্তেজনা বিরাজ করছে

আবারও আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির সীমান্তবর্তী অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাবুল প্রশাসন। আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকাগুলোতে গোলা নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ থেকে ১৫ […]

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,০৩৪ জন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন […]

দিল্লিতে শতাধিক ফ্লাইট বিলম্ব, যাত্রীদের দুর্ভোগ চরমে

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক ফ্লাইটে দীর্ঘ বিলম্ব দেখা দিয়েছে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) এনডিটিভি এ তথ্য জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থার টিম জরুরি ভিত্তিতে কাজ […]

শীতের আগমনী বার্তা: সবজিতে কিছুটা স্বস্তি, পেঁয়াজের দাম বৃদ্ধি

শীতের আগমনী বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ভোক্তাদের সবজির স্বস্তি ম্লান হয়ে যাচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ সংকটের অজুহাতে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ […]

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি যাচাইয়ের জন্য ১৫ কার্যদিবসের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ৭৩টি স্থানীয় সংস্থার তালিকা প্রকাশ করেছিল […]

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলা তদন্তে ডিবি

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর আদালতে এ্যাপোনিয়া ফ্যাশনের নির্বাহী মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় করা হয়েছে, যার মামলা নম্বর সি আর ৯৬২/২০২৫। মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা […]

মাধুরীর পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ

কয়েক দিন ধরে পত্রিকার শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কানাডার একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি দেরিতে মঞ্চে ওঠায় পরিস্থিতি বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছায়। যদিও আয়োজকরা ঘটনার দায় নায়িকার দলের ঘাড়ে চাপিয়ে দেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই মাধুরী নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন, যা নতুন বিতর্কের সূত্রপাত করেছে। নিজের পোস্টে মাধুরী লিখেছেন, টরন্টোর […]

গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। শুক্রবার (৭ নভেম্বর) মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের পরে আজ বাংলাদেশে বিভিন্নভাবে চেষ্টা ও ষড়যন্ত্র চলছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। সেই […]

দুই বছরের সংঘাতের পর সুদানে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ

সুদানের দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যস্থতাকারী ‘কোয়াড’-এর পাশাপাশি সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আল জাজিরা জানিয়েছে, আরএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতি গ্রহণের মাধ্যমে তারা মানবিক পরিস্থিতি উন্নত করতে […]

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি কোনো প্রভাব ফেলবে না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। জাতিসংঘ এমন কোনো […]

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১১তম স্থানে, যেখানে আজকের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টার পরিসংখ্যান অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রায় পড়ে। আইকিউএয়ারের […]

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের দিন

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় পরিবর্তনের সূচনা করেছিল। এদিনের ঘটনাপ্রবাহে মুক্তি পান মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিকনির্দেশনা দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এবং ৩ নভেম্বর কারাগারে জাতীয় […]