Skip to main content

Ridge Bangla

যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা পতিত সরকারের দোসর: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা আসলে পতিত সরকারের দোসর ও ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা সবাই কোনো না কোনোভাবে পূর্ববর্তী সরকারের সঙ্গে যুক্ত ছিল। কেউ পূর্বাচলে প্লট পেয়েছেন, কেউ বা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো প্রশ্নই আসে না। উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন যথাসময়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

২৪ জুলাইয়ের ঘটনার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “বাংলাদেশে অতীতেও মব ভায়োলেন্স বা জনআন্দোলনের সহিংসতা ঘটেছে। ২৪ জুলাইয়ের পরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, তা অস্বীকার করা যায় না। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, আমরা আর আগের মতো কোনো উদ্বেগজনক লক্ষণ দেখছি না।”

মতবিনিময় শেষে শফিকুল আলম নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে ২৪ জুলাই নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন। এসময় বিভিন্ন সংস্কার দাবি তুলে শিক্ষার্থীরা তার হাতে একটি স্মারকলিপি জমা দেন।

This post was viewed: 59

আরো পড়ুন