Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ জন পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা প্রায় ২৬ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১২ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়ি ও আরও কিছু বিভিন্ন ধরনের ভোক্তা পণ্য। পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও আটক করা হয়েছে। অভিযানে ধরা পড়া ৬ পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান বন্ধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতি এবং অবৈধ বাণিজ্য রোধ করা যায়।

অভিযান শেষে কোস্ট গার্ডের সদস্যরা জব্দকৃত পণ্য ও বোট পতেঙ্গা স্টেশনে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক পণ্যগুলো কক্সবাজার হয়ে নৌপথে চট্টগ্রাম শহরে পাচার করা হচ্ছিল।

This post was viewed: 60

আরো পড়ুন