Skip to main content

Ridge Bangla

ক্যাটরিনা কাইফ পুত্রসন্তানের মা হলেন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতির মাধ্যমে।

বিবৃতিতে তারা লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। পাশাপাশি বাবা-মা হওয়ার আনন্দ প্রকাশের সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই দম্পতি।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাদের বিবাহ এবং দাম্পত্য জীবন বহুবার সংবাদ শিরোনামে এসেছে। বিয়ের পর থেকে তাদের একসঙ্গে ভ্রমণ, জনসমক্ষে উপস্থিতি ও সম্পর্ক নিয়ে মিডিয়ায় আলোচনা হয়ে আসছে।

গত সেপ্টেম্বর মাসে ভিকি-ক্যাট দম্পতি সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছিলেন যে তারা মা-বাবা হতে চলেছেন। এরপর থেকেই বলিউডপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই বিশেষ দিনের জন্য। সোশ্যাল মিডিয়ায় ‘ভিকি-ক্যাট’-এর ঘরে নতুন অতিথি আগমনের খবরে শুরু হয় নানা জল্পনা ও আলোচনার ঝড়। আজ সেই অপেক্ষার অবসান হলো।

This post was viewed: 52

আরো পড়ুন