Ridge Bangla

নির্দেশনা অমান্য করে ঝটিকা মিছিল, নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৩০ কর্মী আটক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত […]

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে রাজনৈতিক মতবিরোধ থাকবেই, কিন্তু কোনো উত্তাপ বা অস্থিরতাই জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে—এটাই সরকারের অঙ্গীকার। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক […]

প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনে ঈশ্বরদীতে ২০১ গ্রাহকের নামে নেসকোর মামলা

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। নির্বাহী প্রকৌশলীকে হেনস্তা, অফিস ভাঙচুর ও সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী নিজেই ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও পাকশী […]

ভুয়া ওয়ার্ক পারমিটে ভিসা জালিয়াতি, হুমকিতে বাংলাদেশের শ্রমবাজার

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ায় ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ঘটনা বাড়তে থাকায় বাংলাদেশি শ্রমবাজার বড় ধরনের ঝুঁকিতে পড়েছে দেশ দুটিতে। সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতির প্রমাণ পাওয়ার পর দুই দেশই বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু বন্ধ করে দিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, উত্তর মেসিডোনিয়ার দূতাবাসে জমা পড়া […]

চট্টগ্রামে পুলিশের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২০ জন

চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী পুলিশ সদস্যও রয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়া পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে ওয়াসা মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তা দায়িত্ব […]

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা

‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্রদ্রোহ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেছে আদালত। আদালতের নির্দেশে আজ শুক্রবার (৩১ অক্টোবর) দেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি গণমাধ্যমকে […]

সবজির দামে স্বস্তি, মাংসের দাম অপরিবর্তিত

বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় ক্রেতাদের ঝুলিতে কিছুটা স্বস্তি এসেছে। কয়েক সপ্তাহ আগে যেখানে বেশিরভাগ সবজির কেজি দাম ৬০ টাকার নিচে নামতো না, বর্তমানে অনেক সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। এর প্রভাব পড়েছে ডিম ও ব্রয়লার মুরগির বাজারেও। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে, আগাম শীতের শিম বিক্রি […]

ওটিটিতে আসছে জয়া আহসানের আলোচিত সিনেমা ‘ফেরেশতে’

দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ফেরেশতে। আগামী ২ নভেম্বর থেকে এটি দেখা যাবে বঙ্গ বিডি-তে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে, যদিও সেসময় খুব বেশি দর্শক টানতে পারেনি সিনেমাটি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ফেরেশতে নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। […]

দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪৯

দেশের অভ্যন্তরে চলমান নিরাপত্তা অভিযানে গত এক সপ্তাহে ১৪৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটসমূহ পুলিশের সঙ্গে সমন্বয়ে […]

মুক্তি পেল জাহিদ প্রীতমের নাটক ‘এমন দিনে তারে বলা যায়’

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গান ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’—এই চরণ থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন নতুন নাটক ‘এমন দিনে তারে বলা যায়’। নাটকটি মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। ত্রিভুজ প্রেমের গল্পভিত্তিক এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, প্রিয়ন্তী উর্বী ও মীর রাব্বি। গল্পটি রোমাঞ্চকর মোড় ও […]

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যা: ‘অধিকার’ এর প্রতিবেদন

ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের শাসনামলে গত ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের […]

ছেলের পরিচালনা নিয়ে রসিকতায় শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও মেতে উঠেছেন রসিকতায়, আর তা নিজের ছেলে আরিয়ান খানকে ঘিরেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় ছেলের পরিচালনা নিয়ে হালকা ঠাট্টা করেন তিনি। এক ভক্ত প্রশ্ন করেন, “ভবিষ্যতে আরিয়ান খানের পরিচালিত কোনো সিনেমায় কি আপনাকে দেখা যাবে?” উত্তরে শাহরুখ খান মজা করে বলেন, “আমাকে কাস্ট করার […]

চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের গৌরবময় ছয় দশক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরভাস্বর এক নাম নায়ক রাজ রাজ্জাক। জীবিত থাকলে এ বছর (২০২৫) তার নায়ক হিসেবে চলচ্চিত্র জীবনের পথচলা ছুঁত ছয় দশকের মাইলফলক। ১৯৬৬ সালের ২৮ অক্টোবর জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ চলচ্চিত্রে সূচন্দার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেই সূত্রে ২০২৫ সালের ২৮ অক্টোবর পূর্ণ হয়েছে তার অভিনয় জীবনের ৬০ […]

আমি যখন কোনো সম্পর্কে থাকি, তখন পুরোটাই দিই: তামান্না ভাটিয়া

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “আমি যখন কোনো সম্পর্কে থাকি, তখন আমার পুরোটাই দিই। কিন্তু কিছু বিষয় আমি কখনো মেনে নিই না।” তামান্নার প্রেম জীবন মিডিয়ায় দীর্ঘদিন ধরে নজর কেড়েছে। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার সম্পর্ক কখনো আড়ালে রাখা হয়নি। মাঝে […]

বিটিআরসির নতুন সিদ্ধান্ত: এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি সিম

বাংলাদেশে ব্যক্তিগত মোবাইল সিম ব্যবহারের সংখ্যা আরও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারবেন। আগামী বছরের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে বিটিআরসি জুলাই মাসে জানিয়েছিল, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে। সেই […]

বিলুপ্তপ্রায় ভোঁদর সংরক্ষণে নীরব বিপ্লব নড়াইলে, টিকে আছে শত বছরের ঐতিহ্য

বাংলাদেশের জলাশয়, নদী ও বিলের বাসিন্দা এক আশ্চর্য প্রাণী ভোঁদর। দেখতে অনেকটা বিড়ালের মতো হলেও এটি আসলে এক ধরনের প্রভুভক্ত জলজ স্তন্যপায়ী, যাদের প্রধান খাদ্য মাছ। একসময় দেশের প্রায় সব নদ-নদী ও খাল-বিলে এই প্রাণীর দেখা মিলত। কিন্তু আজ তা দুষ্প্রাপ্য। জলাশয়ের গতিপথ পরিবর্তন, বনজঙ্গল ধ্বংস, নদীর তীর দখল, দূষণ ও কারেন্ট জালের শিকার হয়ে […]

নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২ জন

নেত্রকোনার পূর্বধলায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার […]

জব্বারের বলীখেলা: চট্টগ্রামের প্রাণের ঐতিহ্য

বাংলার লোকজ সংস্কৃতির ইতিহাসে চট্টগ্রামের নাম উচ্চারিত হয় গৌরবের সঙ্গে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও গ্রামীণ জনপদে যুগ যুগ ধরে প্রচলিত বলীখেলা, গরুর লড়াই, ঘোড়দৌড়, নৌকাবাইচ এখনো বাঙালির প্রাণের বিনোদন। এই অঞ্চলের মাটিতে যেমন জন্ম নিয়েছে অসংখ্য বীরপুরুষ, তেমনি এখানেই বিকশিত হয়েছে বলী বা কুস্তির মতো খেলা। তারই উজ্জ্বল নিদর্শন হলো জব্বারের বলীখেলা। প্রতি বছর বৈশাখের […]

চার পুলিশ সুপার পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি

বাংলাদেশ পুলিশের চারজন পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মো. শাহরিয়ার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ড. মোহাম্মদ […]

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

গণভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র […]