Skip to main content

Ridge Bangla

ছেলের পরিচালনা নিয়ে রসিকতায় শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও মেতে উঠেছেন রসিকতায়, আর তা নিজের ছেলে আরিয়ান খানকে ঘিরেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় ছেলের পরিচালনা নিয়ে হালকা ঠাট্টা করেন তিনি।

এক ভক্ত প্রশ্ন করেন, “ভবিষ্যতে আরিয়ান খানের পরিচালিত কোনো সিনেমায় কি আপনাকে দেখা যাবে?” উত্তরে শাহরুখ খান মজা করে বলেন, “আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?” তার এই রসিক উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ মাত্র এক মিনিটের উপস্থিতিতেই আলোচনার জন্ম দিয়েছিলেন শাহরুখ খান। পিতা–পুত্রের এই প্রথম যৌথ কাজ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিরিজে শাহরুখের সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায়, আর আরিয়ানের পরিচালনাও প্রশংসিত হয় বলিউড মহলে।

This post was viewed: 58

আরো পড়ুন