দেশের অভ্যন্তরে চলমান নিরাপত্তা অভিযানে গত এক সপ্তাহে ১৪৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটসমূহ পুলিশের সঙ্গে সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬টি গোলাবারুদ, ১৭টি গুলির খোসা, সাড়ে চার কেজির বেশি বিস্ফোরক, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া কয়েকটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
This post was viewed: 56