Ridge Bangla

সবজির দামে স্বস্তি, মাংসের দাম অপরিবর্তিত

বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় ক্রেতাদের ঝুলিতে কিছুটা স্বস্তি এসেছে। কয়েক সপ্তাহ আগে যেখানে বেশিরভাগ সবজির কেজি দাম ৬০ টাকার নিচে নামতো না, বর্তমানে অনেক সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। এর প্রভাব পড়েছে ডিম ও ব্রয়লার মুরগির বাজারেও।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে, আগাম শীতের শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা দুই সপ্তাহ আগে দ্বিগুণ মূল্যের কাছাকাছি ছিল। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মুলার দাম ৪০ থেকে ৬০ টাকা, আলু ২০ টাকা, কাঁচা পেঁপে ও কচুর লতি ৩০–৪০ টাকা, পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ৫০–৬০ টাকা এবং লম্বা বেগুন, করলা, বরবটি ও কচুর লতি ৬০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচও ১০০ টাকার মধ্যে নেমেছে।

ইলিশের বাজারে এখনো দাম বেশি। ৩০০–৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, ৮০০ গ্রামের ইলিশ ১৬০০–২০০০ টাকায়। অন্যান্য মাছের দামও আগের মতোই বেশি।

ডিমের দাম কিছুটা কমে বড় বাজারে ১৩০ টাকায় হলেও মহল্লার দোকানে এখনও ১৪০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০–১৮০ টাকায় বিক্রি হচ্ছে, তবে সোনালি মুরগির দাম অপরিবর্তিত ২৮০–৩০০ টাকা।

দেশি পেঁয়াজ ৭৫–৮০ টাকা, দেশি রসুন ১০০–১৪০ টাকা, দেশি মসুর ডাল ১৫০–১৫৫ টাকা, আমদানি করা মসুর ডাল ৯৫–১০৫ টাকা, আর চিনি ১০৫–১১৫ টাকায় পাওয়া যাচ্ছে। ভোজ্যতেলের দাম অচলিত। অপরিবর্তিত থেকে গেছে গরু ও খাসির মাংসের দাম। গরু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ টাকায়, খাসি ১০০০ টাকায়।

This post was viewed: 45

আরো পড়ুন