দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “আমি যখন কোনো সম্পর্কে থাকি, তখন আমার পুরোটাই দিই। কিন্তু কিছু বিষয় আমি কখনো মেনে নিই না।”
তামান্নার প্রেম জীবন মিডিয়ায় দীর্ঘদিন ধরে নজর কেড়েছে। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার সম্পর্ক কখনো আড়ালে রাখা হয়নি। মাঝে মাঝে হাতে হাত ধরে, কখনো কোমর জড়িয়ে আলিঙ্গনাবদ্ধ হয়ে ক্যামেরার সামনে উপস্থিত হতেন তারা। তবে সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়ার পরও তামান্না তার ভক্তদের মতো ভেঙে পড়েননি।
ভাঙনের পরও ক্যামেরার সামনে হাসিমুখে কাজ করেছেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “যতই ভালোবাসি, কিছু বিষয় আমি মেনে নিই না। সম্পর্ক ভাঙার জন্য কোনো অনুশোচনা বা আক্ষেপ আমার মধ্যে নেই।” এর আগে এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, তিনি সম্পর্কে চাওয়ায় নয়, দেওয়ায় বিশ্বাস করেন। “আমার চাহিদা কখনো অন্য মানুষের ওপর চাপিয়ে দিই না। আগের সম্পর্ক থেকে আমি এটি শিখেছি।”
সম্প্রতি তিনি আরও জানান, কেউ যদি তার মুখের ওপর মিথ্যা কথা বলে, তা তিনি কখনো মেনে নিতে পারবেন না।