Ridge Bangla

গুলশান-বাড্ডা এলাকায় ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির অভিযান

রাজধানীর গুলশান-২ ও মেরুল বাড্ডা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২২ অক্টোবর) পৃথক দুটি অভিযানে এসব এলাকার দখলকৃত রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে গুলশান-২ এর ৫০ ও ৮৪ নম্বর সড়ক এবং সংলগ্ন ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপিত প্রায় ২০ থেকে […]

আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ: ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তির আখ্যান

একসময় উত্তর আফ্রিকার বার্বার রাজ্যগুলোর অন্যতম ছিল আলজেরিয়া। বহুদিন পর্যন্ত ভূমধ্যসাগরে ইউরোপিয়ান শক্তিগুলোকে তটস্থ করে রাখা জলদস্যুদের অন্যতম কেন্দ্র ছিল আলজিয়ার্সে। তবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তাদের প্রতাপ। ১৮৩০ সালে আলজেরিয়া দখল করে নেয় ফ্রান্স, শুরু হয় ঔপনিবেশিক শাসন। স্বাধীনতার পথে যাত্রা প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই আরম্ভ হয় আলজেরিয়ার স্বাধিকার লাভের আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে […]

‘তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ’: নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শুধু বড় পর্দায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সক্রিয়। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মা-বাবার একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়। পোস্টে ফারিয়া লেখেন, “আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। […]

শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি ও ক্যান্টিন নিয়ে মাউশির বিশেষ নির্দেশনা

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অ্যাসেম্বলি, পিটি (শারীরিক প্রশিক্ষণ) করানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেইসঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়া কার্যক্রম আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। মাউশির অফিস আদেশে […]

আলজেরিয়ায় বাংলাদেশের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল

বাংলাদেশের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলজেরিয়া সফরে রয়েছে। সফরের অংশ হিসেবে বুধবার (২১ অক্টোবর) তারা আলজিয়ার্সে অবস্থিত বাংলাদেশের দূতাবাস পরিদর্শন করেন এবং সেখানে রাষ্ট্রদূত মো. নজমুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দূতাবাসের চ্যান্সারি অফিসে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দূতাবাস সূত্রে […]

বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হলেন হুমায়ুন কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক […]

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

ইতিহাসে জায়গা করে নিয়ে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী পেল সূর্য উদয়ের দেশ জাপান। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি। এর মাধ্যমে জাপানের দীর্ঘদিনের পুরুষ প্রাধান্যের রাজনীতি ও সামাজিক কাঠামোর মধ্যে তার এই নেতৃত্বে উঠে আসা হাজারো তরুণীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। তবে দেশটির সকল নাগরিক তাকাইচিকে নারীর ক্ষমতায়নের প্রতিনিধি হিসেবে […]

প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ-জার্মানি নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আসন্ন জাতীয় নির্বাচন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের অন্যতম বৃহৎ […]

দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এবার তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই দুই প্রজন্মের তারকা। প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, “আগের সিনেমা ‘বরবাদ’-এর পরবর্তী প্রকল্পে সিয়ামকে নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে বাপ্পারাজ […]

তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠালেন নারী উদ্যোক্তা ঝিলিক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, তিশা প্রতিশ্রুতি অনুযায়ী প্রমোশনাল ফটোশুট না করায় উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নোটিশে উল্লেখ করা হয়, তানজিন তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে ঝিলিকের অনলাইন পেজ […]

মেয়েকে সামনে আনলেন দীপিকা–রণবীর

বলিউডের আলোচিত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এবারের দীপাবলিতে ভক্তদের জন্য উপহার দিয়েছেন এক বিশেষ মুহূর্ত। প্রথমবারের মতো তারা তাদের কন্যাসন্তান দুয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এভাবেই প্রকাশ্যে এলো বলিউডের জনপ্রিয় জুটির সন্তানের মুখ। দীপাবলির সাজে তোলা পারিবারিক ছবিগুলোতে দেখা গেছে দীপিকা, রণবীর ও ছোট্ট দুয়াকে অত্যন্ত আকর্ষণীয় রূপে। দীপিকা ও দুয়া […]

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে এ প্রজ্ঞাপনটি দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান। প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মেও রুল জারি করেন হাইকোর্ট। অন্তবর্তীকালীন সরকার গত আগস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের […]

বাংলাদেশিদের জন্য কাতারের শ্রমবাজার স্বাভাবিক, গুজব ভিত্তিহীন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ করেছে কাতার’—এমন খবর পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ২১ অক্টোবর মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, কাতারের শ্রমবাজার এখনো স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং বাংলাদেশ থেকে সেখানে কর্মী প্রেরণ অব্যাহত আছে। গত সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত […]

বর্তমান সরকার নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে: আইন উপদেষ্টা

বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়েই দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং তারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সেই প্রত্যাশা অনুযায়ীই কাজ করছে।” […]

হরর কমেডি ইউনিভার্সে অনীত পাড্ডা, আসছে ‘শক্তি-শালিনী’

স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জ্যা ও থাম্মা-এর পর এবার ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে নতুন অধ্যায় যোগ হতে চলেছে। আসন্ন সিনেমা ‘শক্তি-শালিনী’-তে প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে। শুরুতে কিয়ারা আদভানিকে নিয়ে নির্মাণের কথা থাকলেও শেষ পর্যন্ত অনীতই এই বহুল প্রতীক্ষিত ছবিতে জায়গা করে নেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত ‘থাম্মা’ […]

৩৫ বছরে মারা গেলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ঋষভ ট্যান্ডন

বলিউড এখনও অভিনেতা আসরানির মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নেমে এলো শোকের ছায়া। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় সংগীতশিল্পী ঋষভ ট্যান্ডন। মঙ্গলবার রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীপাবলির ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ শহর দিল্লিতে গিয়েছিলেন গায়ক, সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। হিন্দি ও পাঞ্জাবি সঙ্গীতজগতে […]

নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স এমবিএস

২০১৮ সালের পরে প্রথমবারের মতো সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আগামী মাসে তিন দিনের সফরে ওয়াশিংটন যাবেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে। রিয়াদ থেকে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মুহাম্মদ […]

ভৈরবে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জের ভৈরবে টহল ডিউটির সময় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি […]

গাজীপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসা থেকে পাপিয়া মণ্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে কোনাবাড়ির জরুন এলাকার শিশির খানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পাপিয়া পিরোজপুর সদর উপজেলার পরিতোষ মণ্ডলের মেয়ে এবং শ্রীজন মজুমদারের স্ত্রী। বিয়ের পর তারা কোনাবাড়ির ওই বাসায় ভাড়া […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলা এবং দুটি গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ জন কর্মকর্তাকে আজ (বুধবার) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত এই কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। আদালত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব এবং পুলিশের সদস্যরা মোতায়েন […]