আজ বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ (বুধবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল সোয়া ৫টায় এনসিপির প্রতিনিধিদল এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ […]
দ্বিতীয় বার্বার যুদ্ধ: ভূমধ্যসাগরে নতুন শক্তির উত্থান

প্রথম বার্বার যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৮০১ থেকে ১৮০৫ সাল পর্যন্ত। উত্তর আফ্রিকার বার্বার রাজ্যগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ধির মাধ্যমে আপাত সমাপ্তি ঘটে লড়াইয়ের। তবে বার্ষিক চাঁদা দিয়ে নিজেদের বাণিজ্য জাহাজের নিরাপত্তা বিধানের পদ্ধতি খুব একটা উপাদেয় হয়নি অনেক আমেরিকানের কাছে। বার্বার রাজ্যগুলোও অর্থের পরিমাণে সন্তুষ্ট ছিল না। নতুন উত্তেজনা ১৮১২ সালে আলজিয়ার্সের শাসক হাজি আলির […]
গুম-নির্যাতন মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির

গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তবে ঠিক কতজন কর্মকর্তা হাজির হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আজ আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত […]
অবশেষে সালমান শাহ হত্যা মামলায় আসামি ১১ জন

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকও রয়েছেন। মামলা করা হয়েছে গতকাল মধ্যরাতে রাজধানীর রমনা থানায়। জানা যায়, আদালতের নির্দেশে পুনঃতদন্তের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই […]