Skip to main content

Ridge Bangla

গুলশান-বাড্ডা এলাকায় ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির অভিযান

রাজধানীর গুলশান-২ ও মেরুল বাড্ডা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২২ অক্টোবর) পৃথক দুটি অভিযানে এসব এলাকার দখলকৃত রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে গুলশান-২ এর ৫০ ও ৮৪ নম্বর সড়ক এবং সংলগ্ন ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপিত প্রায় ২০ থেকে ২৫টি টং দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি অনুমতি ছাড়া নির্মিত কয়েকটি ভবনের ক্যানপি অপসারণ করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মেরুল বাড্ডার বাঁশ ক্রয়-বিক্রয় এলাকা থেকে অবৈধভাবে গড়ে ওঠা আরও ২০ থেকে ২৫টি অস্থায়ী টং দোকান উচ্ছেদ করা হয়। এতে প্রায় ১ কিলোমিটার এলাকা দখলমুক্ত হয় বলে জানিয়েছে ডিএনসিসি।

সংস্থাটি জানায়, নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

This post was viewed: 56

আরো পড়ুন