Skip to main content

Ridge Bangla

বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন প্রক্রিয়া ও কৌশল নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন […]

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। রবিবার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে […]

৮ম শ্রেণির বাংলা সাহিত্য বই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ

অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য বইয়ে ভাষণটি আগের মতোই থাকছে। রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. […]

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

বাড়িভাড়া-ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, তবে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “৫ শতাংশ বাড়িভাড়া […]

২৭ ঘণ্টা পর নিভল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লাগা এ আগুন রবিবার বিকেল ৫টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বেবিচকের […]

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি প্রবেশ ফি স্থগিত

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বর্ধিত গেটপাস ফি বা প্রবেশ মাশুল স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পর বন্দরে স্থবির হয়ে পড়া পণ্য পরিবহন কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, বন্দর […]

অশ্লীল শব্দ ব্যবহার করে মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মাদুরো ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি সব কিছু প্রস্তাব করেছেন, জানেন কেন? কারণ তিনি (মাদুরো) যুক্তরাষ্ট্রের সঙ্গে গরমিল করতে চান না।” এই বক্তব্য […]

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরও হতাশ ইউক্রেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেও হতাশ হতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া জেলেনস্কির এক মন্তব্য থেকে বোঝা যায়, ওয়াশিংটনে তিনি যে ধরনের বৈঠক প্রত্যাশা করেছিলেন, বাস্তবে সেরকমটা ঘটেনি। ইউক্রেন থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে ইউক্রেনের প্রতিনিধি দলটি বেশ আশাবাদী ছিল। এ বিষয়ে ইউক্রেনের সংসদের স্পিকার […]

পাপ হবে তার, আমার কিছু হবে না: সামাজিক মাধ্যমের বুলিং প্রসঙ্গে জয়া আহসান

দুই বাংলার প্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি সামাজিক মাধ্যমে বুলিং ও অতীতের প্রতি নিজের অনুভূতির বিষয়টি খোলামেলা আলোচনা করেছেন। বাংলাদেশ এবং টালিউডের অসংখ্য সফল সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী শুধু পর্দাতেই নয়, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হিসেবে […]

৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে কারিশমার ছেলের নামেই ভুল, আইনি জটিলতা বৃদ্ধি

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিশাল সম্পত্তি নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিলে অসংখ্য ত্রুটি ধরা পড়েছে। বিশেষ করে কারিশমা ও সঞ্জয়ের ছেলে কিয়ানের নাম ভুলভাবে লেখা রয়েছে। তাছাড়া মেয়ে সামাইরার ঠিকানাতেও ভুল রয়েছে। কারিশমার দুই সন্তানের পক্ষের আইনজীবী মহেশ […]

আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হবেন, আশা করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহাম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার আশা সৌদি চুক্তি করবে। আমার আশা অন্যরাও করবে। আমি মনে করি, যখন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে, […]

পরিণীতি–রাঘব দম্পতির ঘরে এলো নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরিণীতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। সন্তানের জন্মের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত […]

কার্গো ভিলেজে আগুন ছিল পরিকল্পিত: কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (ডিসিএএ)। সংগঠনটি দাবি করেছে, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনীতিকে অচল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। রোববার (১৯ অক্টোবর) ডিসিএএ সভাপতি মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ জানানো […]

বিরামপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ১২ সদস্য প্রত্যাহার

দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট বিওপির ১২ সদস্যকে প্রত্যাহার করে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের দাউদপুর বিওপির সদস্যরা দক্ষিণ দাউদপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন আতিয়ার রহমান ও তার […]

শরীয়াহ নীতির প্রয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে গঠিত হচ্ছে স্বতন্ত্র শরিয়াহ উপদেষ্টা পরিষদ

ইসলামি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও শরীয়াহ নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে নিজস্ব শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড (এসএবি) গঠনের নীতিমালা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। “বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের (এসএবি) গঠন, সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা–২০২৫” শিরোনামে প্রণীত এ নীতিমালাটি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৪তম সভায় অনুমোদিত হয়। বিশ্বের বহু দেশের কেন্দ্রীয় ব্যাংকে শরিয়াহ অ্যাডভাইজরি […]

অবৈধ আফগানদের ফেরত পাঠাতে ইউরোপের ২০ দেশের দাবি

ইউরোপে অবস্থানরত অবৈধ আফগান নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠাতে প্রয়োজনে কঠোর হওয়ার দাবি জানিয়েছে ইউরোপের ২০টি দেশ। ইউরোপীয় কমিশনের কাছে তারা এই দাবি জানায়। শনিবার বেলজিয়ামের আশ্রয় ও অভিবাসনমন্ত্রী আনালিন ভ্যান বসসুইট জানান, এই দাবি জানিয়ে ২০ দেশের পক্ষ থেকে কমিশনার ম্যাগনাস ব্রুনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ২০২১ সালে তালেবান ক্ষমতায় […]

দেশজুড়ে পুলিশের সব ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারি

সাম্প্রতিক সময়ে সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতোমধ্যে এসব স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশ সদর দপ্তর […]

পরীমনির প্রশংসায় গায়ক ইমরান

জনপ্রিয় গায়ক ইমরান ফের আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে। শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পরীমনির সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “‘তুই কি আমার হবি রে’ গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে প্রিয় গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি, গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল।” ইমরানের এমন […]

রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি দেড় বছর আগে স্বামী রাকিব সরকারকে নিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর তাদেরকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে রয়েছেন, আর রাকিব কোথায় আছেন তা কেউ জানে না। সম্প্রতি মাহি হঠাৎ ফেসবুকে নিজের প্রোফাইল ও পেজে স্বামী এবং সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, […]

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়দায়িত্ব নির্ধারণ করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ […]