Skip to main content

Ridge Bangla

অবৈধ আফগানদের ফেরত পাঠাতে ইউরোপের ২০ দেশের দাবি

ইউরোপে অবস্থানরত অবৈধ আফগান নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠাতে প্রয়োজনে কঠোর হওয়ার দাবি জানিয়েছে ইউরোপের ২০টি দেশ। ইউরোপীয় কমিশনের কাছে তারা এই দাবি জানায়। শনিবার বেলজিয়ামের আশ্রয় ও অভিবাসনমন্ত্রী আনালিন ভ্যান বসসুইট জানান, এই দাবি জানিয়ে ২০ দেশের পক্ষ থেকে কমিশনার ম্যাগনাস ব্রুনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সঙ্গে ফেরত চুক্তি না থাকায় অপরাধে দোষী প্রমাণিত আফগানদেরও ইউরোপ থেকে বহিষ্কার করা যাচ্ছে না, যা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি এবং আশ্রয়নীতির প্রতি জনগণের আস্থা নষ্ট করছে।

চিঠি প্রেরণের এই উদ্যোগে অংশ নিয়েছে অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশ। চিঠিতে তালেবান সরকারের সঙ্গে ফেরত সংক্রান্ত আলোচনা শুরু করার সুপারিশ করা হয়।

তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি সতর্ক করে বলেন, “আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে, ফলে জোরপূর্বক ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে।”

উল্লেখ্য, সম্প্রতি জার্মানি ৮১ জন আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে। দেশটির এই পদক্ষেপ ইউরোপে মানবাধিকার মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

This post was viewed: 61

আরো পড়ুন