Skip to main content

Ridge Bangla

বগুড়ায় মা-ছেলে হত্যা, প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যার এক মাস পর প্রধান আসামিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় নিখোঁজ হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার মাহি ইসলাম (১৮), শাহিনুর রহমান জিসান (১৯) ও সৈকত […]

শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রথমে ভুয়া ভেবেছিলাম: ইধিকা পাল

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব-ইধিকা জুটির রোমান্টিক রসায়ন দর্শকদের হৃদয় জয় করে নেয়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানালেন, এই ছবির প্রস্তাব পেয়ে তিনি প্রথমে সেটিকে ‘ভুয়া কল’ ভেবেছিলেন। ইধিকা বলেন, “তখন আমি সিনেমায় কাজ করার কথা […]

হলুদিয়া জয়া! রঙিন শাড়িতে জয়া আহসানের নতুন লুক

দেশের প্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করেছেন, সময় বদলেও তার সৌন্দর্যের জাদু অমলিন থাকে। রোববার (১৯ অক্টোবর) সকালে প্রকাশিত তার নতুন রঙিন শাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ছবিগুলোতে দেখা যায়, হলুদ রঙের শাড়িতে জয়া, যার সঙ্গে রয়েছে কালো মিশ্র ছাপার নিখুঁত সমন্বয়। কখনো হাস্যোজ্জ্বল, কখনো শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। রুচিশীল ফ্যাশন […]

ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই

ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার মাদ্রাসা মার্কেট এলাকায় লাল মিয়া জেনারেল স্টোর অ্যান্ড স্যানিটারি হার্ডওয়্যারে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, দোকানটি বন্ধ ছিল। হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা […]

অভিনেত্রী আহনা কুমরাকে প্রাণনাশের হুমকি

বলিউড অভিনেত্রী আহনা কুমরা ফের আলোচনায় এসেছেন, তবে এবার সিনেমার কারণে নয়, প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে। ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের ভক্তদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন তিনি। আহনার অভিযোগ, সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ নামের এক রিয়েলিটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। সেখানে পবন সিংয়ের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। যদিও পরবর্তীতে দুজনই অনুষ্ঠানের বাইরে গিয়ে পরস্পরের […]

আদাবরে রিপন হত্যা: কিশোর গ্যাং লিডার ‘কুমির রুবেল’ গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানার আলোচিত রিপন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৮ অক্টোবর) রাতে র‍্যাব-২ ও র‍্যাব-৮-এর একটি যৌথ দল মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-২ সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর আদাবর ১০ নম্বর এলাকার বালুর মাঠের […]

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) সকালে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেন অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ […]

আবারও আগুন: এবার ফরিদপুরে পুড়ল ১৭ দোকান

দেশের নানা স্থানে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে। গত কয়েকদিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বেশ কিছু স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার সেই আগুন ছড়িয়েছে ফরিদপুরেও। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, […]

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশনার

সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কমিশন আইন অনুযায়ী অন্য কোনো প্রতীক বরাদ্দ করতে পারবে না। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন

ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ উৎপাদন কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে […]

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির আশঙ্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ না হলেও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই ঘটনায় সরাসরি ও পরোক্ষ মিলিয়ে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হতে পারে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। […]

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল নিয়ে ডুবে গেছে এমভি জায়ান নামের একটি লাইটারেজ জাহাজ। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর জাহাজটি বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় এসে ডুবে যায়। বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাহাজটির স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে সেটি উপকূলে টেনে আনার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের […]

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, স্বাভাবিক ফ্লাইট চলাচল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে ঢাকামুখী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট ইতোমধ্যে শাহজালালে নিরাপদে অবতরণ করেছে। দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় […]

পাকিস্তান ও আফগানিস্তানের তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘর্ষের পর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। উভয় দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি প্রতিষ্ঠায় গঠিত হচ্ছে যৌথ প্রক্রিয়া। শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের সঙ্গে যৌথ মধ্যস্থতায় উভয় দেশ টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রক্রিয়া গঠন করতে […]

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। তারেক রহমান লিখেছেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক […]

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৭ দোকান, কোটি টাকার ক্ষতি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। […]

নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ মিললে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে প্রতিটি ঘটনার তদন্ত শুরু […]