জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন প্রক্রিয়া ও কৌশল নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. এ. মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।
সভায় পূর্বে আলোচিত বিষয়গুলোর পুনঃপর্যালোচনার পাশাপাশি বাস্তবায়নের কার্যকর দিকগুলো নিয়ে মতবিনিময় হয়। কমিশনের পক্ষ থেকে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।
এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।