Ridge Bangla

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিরেগু ইশিবা

অবশেষে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলে চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। ইশিবা […]

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলাকারীদের মধ্যে কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জে গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন-পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, “তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।” শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব […]

যুক্তরাষ্ট্রে হুন্ডাই কারখানায় অভিযানে শতাধিক কোরীয় নাগরিক আটক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাই ও এলজি এনার্জি সল্যুশনের যৌথ উদ্যোগে পরিচালিত ব্যাটারি কারখানায় বৃহৎ অভিবাসন অভিযানে দক্ষিণ কোরিয়ার শতাধিক নাগরিক আটক হয়েছেন। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ অভিযান চালিয়ে মোট ৪৭৫ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে প্রায় তিনশ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে সিউল। আইসিই জানায়, স্বল্পমেয়াদি বা […]

জন্মদিনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিসহ ভক্তদের শুভেচ্ছায় সিক্ত মোস্তাফিজুর রহমান

বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ৩০তম জন্মদিন আজ। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের তিন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। শনিবার (৬ সেপ্টেম্বর) ৩০ বছরে পা দিলেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত বাঁহাতি এই পেসার। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। সাতক্ষীরা থেকে ৪৫ […]

১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিগগির ‘মিড ডে মিল’ চালু

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শীঘ্রই ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু হবে। এটি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শুরু হওয়ার কথা। রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। উপদেষ্টা জানান, ‘মিড ডে মিল’ কর্মসূচি […]

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা কমার সম্ভাবনা

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ মানুষ ও কর্মজীবীরা প্রচণ্ড তাপমাত্রার কারণে ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষদের কষ্ট বেড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা […]

সপ্তাহে দুদিন ছুটি বহাল থাকলেও বার্ষিক ছুটি কমাতে চায় সরকার: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটির সংখ্যা কমাতে চায় সরকার। সাপ্তাহিক ছুটি দুদিন বহাল রেখেই শিক্ষা পঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিধান রঞ্জন এ পরিকল্পনার কথা জানান। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা […]

২২ দিনে ‘ধূমকেতু’র আয় ২৩.৭৯ কোটি

দীর্ঘ ১০ বছর পর পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী জুটি। তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে, এবং তার প্রমাণ পাওয়া গেছে সিনেমাটির আয় রিপোর্টে। প্রযোজক রানা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির ২২ দিনে ‘ধূমকেতু’ মোট ২৩.৭৯ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনেই ছবিটি ২ কোটি […]

নবাগতদের জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে অভিনেত্রী আনুশকা গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে উঠতি অভিনেত্রীদের জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার মাধ্যমে সিনেমার রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগতের চাঞ্চল্যকর সত্য বেরিয়ে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের থানে জেলার কাশিমীরা অঞ্চলে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কার্যকলাপ চলছিল। অভিযোগ, আনুশকা এই চক্রের মূল […]

সেপ্টেম্বরে ওটিটিতে আসছে রজনীকান্তের ‘কুলি’

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত-এর নতুন ছবি ‘কুলি’ এবার প্রেক্ষাগৃহের বাইরে ডিজিটাল প্ল্যাটফর্মেও আলোচনায় আসতে যাচ্ছে। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবি ১৪ আগস্ট মুক্তি পায়। মাত্র চার সপ্তাহের মধ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এটি অ্যামাজন প্রাইম ভিডিও-তে দেখা যাবে। প্রেক্ষাগৃহে ‘কুলি’ বিশ্বব্যাপী পাঁচশ’ কোটিরও বেশি রুপি আয় করেছে। তবে বিশাল বাজেট ও প্রত্যাশা থাকা সত্ত্বেও ছবিটি নির্মাতাদের […]

তাহসানের বাবা হওয়ার গুজব ভাইরাল

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের ২৫ বছরের রজতজয়ন্তী উদযাপনে ব্যস্ত। তবে এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামকে কেন্দ্র করে একটি গুজব ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়েছে তাহসানের কোলে এক নবজাতকের ছবি, যেখানে দাবি করা হয়, তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের সন্তান হিসেবে ছবি দেখা যাচ্ছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গায়ক খান […]

‘পুষ্পা থ্রি’ আসছে; নিশ্চিত করলেন পরিচালক সুকুমার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, শেষ পর্যন্ত ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ নির্মাণ হচ্ছে। এটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সুকুমার। সম্প্রতি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এ ‘পুষ্পা ২: দ্য রুল’ পাঁচটি বড় পুরস্কার জেতার পর এই সুখবরটি প্রকাশ করেন তিনি। এসআইআইএমএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘পুষ্পা ২’-এর পুরো টিম উপস্থিত ছিলেন। পরিচালক সুকুমার, অভিনেতা […]

দীর্ঘ রাজনৈতিক ও সাহিত্যিক কর্মজীবনের সমাপ্তি; বদরুদ্দীন উমরের মৃত্যু

মার্কসবাদী তাত্ত্বিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দীন উমর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় বাসা থেকে ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে আনা হলে সকাল ১০টা ৫ মিনিটে বদরুদ্দীন উমরের মৃত্যু হয়। বদরুদ্দীন […]

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে দৃশ্যমান

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা সম্ভব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। এটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় রাত ৯টা […]

মতিউরকে অনৈতিক সুবিধা দেওয়ায় ১১ পুলিশ সদস্য বরখাস্ত

সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন—এসআই আবুল কাশেম ও কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. […]

সারাদেশে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও […]