জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিস্তিনি রাষ্ট্রদূত শুরুতেই জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন। আলোচনায় […]
নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে কিছু ব্যক্তি-দল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে কোনো ধরনের শঙ্কা দেখা যাচ্ছে না। তবে তিনি লক্ষ্য করেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযথা নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আশ্বাস দেন, দেশের মানুষ এসব কৃত্রিম আশঙ্কাকে সমর্থন করবে না এবং নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। পাশাপাশি নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। রোববার […]
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষ দায়িত্বের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের […]
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ৩০টি বিষয়ে পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার মধ্যে পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ১. প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিল প্রোগ্রামের জন্য ১ হাজার ৫০০ টাকা ও পিএইচডি প্রোগ্রামের […]
গাইবান্ধার সাদুল্যাপুরে বাসরঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিয়ের রাতেই নববধূ মোরশেদা আক্তার (২০) ধারালো ব্লেড দিয়ে স্বামী নজরুল ইসলামের (২৫) গোপনাঙ্গ কেটে দেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। আহত নজরুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় […]
বেড়েছে বিচারবহির্ভূত হামলা ও সন্ত্রাসের ঘটনা: কে দায়ী, কোথায় নিরাপত্তা!

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হামলা ও মারধরের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের হতে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ধরনের ঘটনা দফায় দফায় ঘটছে। হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ। অনেক সময়ই আইনশৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট ব্যক্তিদের পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে […]
ভারত ও রাশিয়াকে চীনের অন্ধকারে হারানোর কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমের পোস্টে বলেছেন, আমরা ভারত ও রাশিয়াকে চীনের গভীর অন্ধকারে হারিয়েছি। এরপর তিনি ব্যঙ্গ করে তিনটি দেশের ‘সমৃদ্ধ’ ভবিষ্যৎ কামনা করেন। সঙ্গে জুড়ে দিয়েছেন তিন নেতার ছবিও। খবর এনডিটিভির। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট বিরক্তি প্রকাশ পেয়েছে নিউ দিল্লি ও মস্কোকে নিয়ে, যেখানে বেইজিং নতুন বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প আরও […]
বরগুনায় দম্পতির গলাকাটা ও ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ির একটি বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় একই বাড়ির পাশের ঘর থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত লাশও উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন গৃহবধু আকলিমা (২৭) এবং তাঁর স্বামী স্বপন মোল্লা (৩২)। […]
ব্যক্তিগত জীবনের নেপথ্য যন্ত্রণা উন্মোচন করলেন মিমি চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ব্যক্তিগত জীবনের নেপথ্য যন্ত্রণা নিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন। জীবনে ভালোবাসা এসেছে হলেও বর্তমানে একা, এবং কাজকে সঙ্গী করে নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি কতটা সুখী, তা স্পষ্ট করেছেন সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতে। ভিডিওটি একটি রিলে প্রকাশ করেছেন মিমি। নেপথ্যে বাজতে থাকা আবেগঘন […]
ন্যাশনাল গার্ড মোতায়নের প্রতিবাদে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ থেকে ‘ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে’ বলেও দাবি করা হয়েছে। গতকাল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এএফপি জানায়, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছেন […]
নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো বাধা নয়: তথ্য উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহে কোনো বাধা দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য, আর এ দায়িত্ব পালনে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হবে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ […]
বেআইনি সমাবেশ রোধে মনিটরিং জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেআইনি সমাবেশ ও ঝটিকা মিছিল প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে মনিটরিং আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এসব কর্মকাণ্ডের নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি […]
মানুষের জন্য কাজ না করলে জুলাই আন্দোলন আবার হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যদি সুস্থ ও বস্তুনিষ্ঠ রাজনীতি থাকতো, তাহলে অর্থনীতি আরও দ্রুত অগ্রসর হতো। তিনি বলেন, সরকার সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং কোনো ভুল উদ্দেশ্য নিয়ে কাজ করছে না। রোববার (৭ সেপ্টেম্বর) জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নতুন বই ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’–এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে অংশগ্রহণকালে অর্থ উপদেষ্টা আরও […]
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতাদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। […]
২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা পল্লী বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে

চার দফা দাবিতে ‘গণছুটি’র নামে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ সময়ের মধ্যে কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জনগণের জন্য অত্যাবশ্যক সেবা। এই […]
৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মাসের তিন দিনে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। […]
সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট | সতর্ক থাকার নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবি বা সেনা সদস্যের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়া বিভিন্ন উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট সম্পর্কে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবি বা ইউনিফর্ম পরিহিত […]
এপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে ‘গোপন’ বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

আগামী মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দেবেন। সফরকালে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক হতে পারে ট্রাম্পের। ট্রাম্প ও তার উপদেষ্টারা গোপনে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের জানিয়েছেন, বৈঠকের ফাঁকে শি জিনপিং […]
ভাসানী সেতুর ক্যাবল চুরি: মামলায় কারাগারে দুজন

গাইবান্ধার সুন্দরগঞ্জে “মওলানা ভাসানী সেতু”র ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার খায়রুল ইসলাম (২১) ও রংপুরের মনছুর আলী (৬৯)। এদের মধ্যে খায়রুল আদালতে চুরির দায় স্বীকার করেছেন বলে পুলিশ […]
বক্স অফিসে শাহরুখ-সালমানকেও ছাপিয়ে ‘সাইয়ারা’, আয় ৫৭০ কোটি রুপি

চলতি বছরের অন্যতম আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির সাত সপ্তাহ পর থিয়েটার থেকে বিদায় নিয়েছে। নবাগত তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এবং একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে। সিনেমাটি ৪৮ দিন ধরে প্রদর্শিত হয়েছে। শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহে এর আয় দাঁড়িয়েছে ৩২৯.২৫ কোটি রুপি, যার ফলে ‘সাইয়ারা’ ভারতের ১৪তম […]