Ridge Bangla

২২ দিনে ‘ধূমকেতু’র আয় ২৩.৭৯ কোটি

দীর্ঘ ১০ বছর পর পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী জুটি। তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে, এবং তার প্রমাণ পাওয়া গেছে সিনেমাটির আয় রিপোর্টে।

প্রযোজক রানা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির ২২ দিনে ‘ধূমকেতু’ মোট ২৩.৭৯ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনেই ছবিটি ২ কোটি টাকার বেশি আয় করেছিল, যা অ্যাডভান্স বুকিংয়ের ইতিবাচক ইঙ্গিত বহন করছিল। প্রথম চার দিনে এর আয় ছাড়িয়েছিল ১০ কোটি টাকাকে, এবং দ্বিতীয় সপ্তাহে তা ২১.৩৬ কোটিতে পৌঁছায়।

তবে বক্স অফিস আয়ের খবর প্রকাশ করতে গিয়ে প্রযোজক রানা সরকার একটি রহস্য রেখেছেন। তিনি দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ট্যাগ করেছেন, কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করেননি। এ নিয়ে আবারও দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রানা সরকারের পোস্টে লেখা ছিল, ‘৩০ পার হবে কি?’ তিনি উল্লেখ করেছিলেন, যদি ছবিটি ৩০ কোটি টাকার বেশি আয় করে, তবে ‘দেশু’ চরিত্রটি ফের পর্দায় ফিরে আসবে। তাই দর্শক এখন উত্তেজনায় অপেক্ষা করছেন, ‘ধূমকেতু’ কি ৩০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করবে, আর যদি তা হয়, তারা কি আবার ‘দেশু’ ম্যাজিক দেখবে? প্রসঙ্গত, পর্দার বাইরেও এক সময় দেব-শুভশ্রীর সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। বিচ্ছেদের পরও তারা ‘ধূমকেতু’তে কাজ করেছিলেন। নানা জটিলতার কারণে ছবিটি ১০ বছর আটকে থাকলেও অবশেষে মুক্তি পেলে দর্শক মহলে নস্টালজিয়া ফিরে এসেছে।

This post was viewed: 33

আরো পড়ুন