Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের সংহতিতে কৃতজ্ঞ আমিরাত প্রেসিডেন্ট, সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আগ্রহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে, সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এক বার্তায় ইউএই প্রেসিডেন্ট অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও […]

হামাসের নিরস্ত্রীকরণে সমঝোতা, শান্তির পথে বড় অগ্রগতি বললেন ট্রাম্প

গাজায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ উদ্যোগকে গাজায় নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ট্রাম্প এ ঘোষণা দেন। একই দিনে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হামাসের শীর্ষ নেতারা এএফপিকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে […]

শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা প্রায় এক কোটি টাকার পণ্য জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা ১০১ কার্টন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ জুলাই) শুল্ক ফাঁকি এবং আমদানি নিষিদ্ধ পণ্য খালাসের চেষ্টা নস্যাৎ করতে কাস্টমস গোয়েন্দার সদর দপ্তর ও এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি বিমানবন্দরের ডেলিভারি গেট নম্বর […]

কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে সংঘর্ষ, হামলার অভিযোগ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, কয়েকজন আহত হয়েছেন এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া দাবি করেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে […]

সাদেকা হালিম সাময়িক বরখাস্ত, শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আরও ৭ শিক্ষক-কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে আরও সাতজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সিন্ডিকেট সভায় শ্রেণিকক্ষ ও […]

সরকারি বাসচালকের বাড়িতে ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গে এক সরকারি বাসচালকের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে রাজ্য পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে জেলার মহম্মদবাজার এলাকায় মিনার মণ্ডলের বাড়িতে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণের কারণে তল্লাশি অভিযান রাত পেরিয়ে পরদিন সকাল পর্যন্ত […]

মোদিকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়ার পরামর্শ অভিজিৎ দিপকের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে মোদিকে ‘ইনফ্লুয়েন্সার’ হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। প্রশ্নফাঁস রোধে লোকসভায় পাস হওয়া নতুন আইন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তার মতে, শুধু আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হবে না। সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনো […]

কুয়েতের পর প্রতিরক্ষা সহযোগিতায় পাকিস্তান, বদলাচ্ছে কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ?

সৌদি আরবের পর এবার কুয়েতও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। এ পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় ইসলামাবাদের ক্রমবর্ধমান ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও আঞ্চলিক অনিশ্চয়তার মধ্যে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তা সহযোগিতার নতুন অংশীদার খুঁজছে, আর সেই প্রেক্ষাপটে পাকিস্তানের গুরুত্ব বাড়ছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক নিবন্ধে বলা […]

গাজা যুদ্ধের সময় ভারত থেকে ইসরায়েলে হাজারো অস্ত্র চালানের দাবি অ্যামনেস্টির

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের সময় ভারত থেকে ইসরায়েলে লাখ লাখ অস্ত্র ও গোলাবারুদের উপাদান পাঠানো হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আড়াই হাজারের বেশি চালানের মাধ্যমে এসব সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে ভারতের সরকারি […]

২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করে ভারতে পালানোর চেষ্টা, গ্রেপ্তার ২ কর্মকর্তা

সাভারের আশুলিয়ায় বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান ‘নায়ফা ট্রেড বিডি’র ২ কোটি ৩৫ লাখ টাকার ইলেকট্রনিক অর্থ আত্মসাতের অভিযোগে ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালানোর চেষ্টার সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও ইলেকট্রনিক অর্থ মিলিয়ে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নায়ফা ট্রেড বিডির হিসাব ব্যবস্থাপক মো. আল আমিন ইসলাম (২১) এবং […]

লাহোরে তিনতলা ভবন ধস, একই পরিবারের ১১ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে একটি তিনতলা ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলি জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। তার ভাষ্য অনুযায়ী, […]

কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলা, নিহত ১ কর্মী

কুয়েতে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলায় ১ কর্মী নিহত হয়েছেন। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে বা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল-আতওয়ান জানান, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, […]

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ আইআরজিসি সদস্য, দাবি ইরানের

মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইআরজিসির জানজান প্রদেশ শাখা আনসার আল-মাহদি। আল জাজিরার প্রতিবেদনে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতরা হলেন মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাগি এবং জামাল আমিরি। আইআরজিসির জানজান শাখা জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করার দায়িত্ব […]

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, ৩টি এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। একই হামলায় আরও ৩টি যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটির একটি র‌্যাম্প এবং রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। […]

দিল্লির আন্দোলন ইস্যুতে অমিত শাহকে কড়া বার্তা কংগ্রেস প্রধানের

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, অমিত শাহ চিরকাল আড়ালে থাকতে পারবেন না, একদিন তাকে টেনেহিঁচড়ে বের করে আনা হবে। কংগ্রেস প্রধানের এ বক্তব্যকে অসংসদীয় বলে অভিহিত করেছে ভারতীয় জনতা পার্টি। খবর হিন্দুস্তান টাইমসের। গত ২০ জুলাই […]

আজাদ কাশ্মীরে নির্বাচন ঘিরে সহিংসতায় ৩০ জনের বেশি নিহত

পাকিস্তানের আজাদ কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৭ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক ও সামাজিক অধিকার আন্দোলন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সংগঠনটির নেতাদের দাবি, চলতি সপ্তাহের শুরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩০ […]

মোদিকে ঘিরে ভুয়া পদত্যাগপত্র ভাইরাল, গুজব উড়িয়ে দিল ভারত সরকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি ভুয়া পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, প্রচারিত নথিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভাইরাল হওয়া নথিতে অশোক চক্রের প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষরের আদলে একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, ‘ব্যক্তিগত […]

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে দীর্ঘমেয়াদি হামলার পরিকল্পনা করেছে সেন্টকম

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে দেশটির ওপর টানা ১০ থেকে ১৪ দিনের বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মধ্যপ্রাচ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ পরিকল্পনার তথ্য প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের চলমান হুমকি মোকাবিলার উদ্দেশ্যে এই সামরিক পরিকল্পনা প্রস্তুত করেছেন অ্যাডমিরাল ব্র্যাড […]

মধুপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার […]

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা, যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর […]