Skip to main content

Ridge Bangla

সরকারি বাসচালকের বাড়িতে ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গে এক সরকারি বাসচালকের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে রাজ্য পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে জেলার মহম্মদবাজার এলাকায় মিনার মণ্ডলের বাড়িতে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণের কারণে তল্লাশি অভিযান রাত পেরিয়ে পরদিন সকাল পর্যন্ত চলতে থাকে।

উদ্ধার হওয়া বান্ডিল বান্ডিল নোট গণনার জন্য শেষ পর্যন্ত ৫টি নোট গণনার মেশিন ব্যবহার করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসচালক হলেও তিনি পাথর ও বালুর ব্যবসার সঙ্গেও যুক্ত। টুলু মণ্ডলের একাধিক পাথর খনির রবারের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তবে একজন বাসচালক ও পাথর ব্যবসায়ীর বাড়িতে কীভাবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ জমা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব সম্পদ অবৈধভাবে অর্জিত কি না, তা তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাজ্য পুলিশ এবং বীরভূমের পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেন।

তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই আপসহীন অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের সম্পদ লুট করা কাউকেই ছাড় দেওয়া হবে না।”

This post was viewed: 2

আরো পড়ুন