Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আগামী দিনে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে একসঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর […]

সারা বছর সুগার মিল চালুর উপায় খুঁজছে সরকার, জানালেন রুহুল কবীর রিজভী

দেশের সুগার মিলগুলোকে শুধু মৌসুমভিত্তিক নয়, সারা বছর উৎপাদনশীল রাখার সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। শুক্রবার, ৩১ জুলাই বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। রুহুল কবীর রিজভী বলেন, দেশের সুগার মিলগুলো বর্তমানে বছরে মাত্র কয়েক মাস চালু থাকে। এগুলোকে কীভাবে […]

ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর

ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী। একই সঙ্গে তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি হবে না। শুক্রবার রাজধানীতে মোবাশ্বের হাসানের একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা […]

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল […]

বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য ১০ জরুরি নির্দেশনা প্রকাশ, জানাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার, ৩০ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। একই সঙ্গে পরিবার, […]

ইমারত নির্মাণ আইন হালনাগাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা যুগোপযোগী এবং আরও কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার, ৩০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্য […]

প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের অধিবেশন বাংলাদেশের […]

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটিতে সদস্য হলেন এমপি ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সরকার নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুসারে এই কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত […]

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতার মাত্রা কমল, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত

বাংলাদেশ ভ্রমণসংক্রান্ত সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশকে তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ তালিকা থেকে দ্বিতীয় মাত্রার ‘বাড়তি সতর্কতা অবলম্বন করুন’ পর্যায়ে উন্নীত করেছে। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সতর্কতার এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত করে। রাষ্ট্রীয় […]

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ২৩ বাংলাদেশি, বিশেষ ফ্লাইটে পৌঁছালেন ঢাকায়

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের অংশ হিসেবে ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ওমনি এয়ারের বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাদের তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহন সহায়তা প্রদান করে। […]

১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্পে আনা ২২ উটপাখির ১৫টিই জবাই! উঠছে নানা প্রশ্ন

দেশে বাণিজ্যিকভাবে উটপাখি পালনের সম্ভাবনা যাচাই এবং গরু-খাসির বিকল্প মাংসের উৎস খুঁজতে প্রায় ১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্পের আওতায় আনা ২২টি উটপাখির মধ্যে ১৫টিই জবাই করা হয়েছে। এছাড়া ৩টি মারা গেছে। বর্তমানে প্রকল্পে রয়েছে মাত্র ৪টি উটপাখি। তবে সংরক্ষিত শেডে নিয়মিত পর্যবেক্ষণে দুইটির বেশি উটপাখি দেখা যায়নি। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ২০১৯-২০২০ অর্থবছরে ‘পোলট্রি গবেষণা […]

পাবনায় কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভোজ্য তেল, কস্টিক সোডা, ননবিয়ার কেমিক্যাল ও চিনি মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ রাসায়নিক উপকরণ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে উপজেলা […]

খাল পুনঃখনন প্রকল্পের সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

ভোলার চরফ্যাশনে খাল পুনখনন প্রকল্পে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ জানান, সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এ অর্থ ফেরত দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ‘অতিদরিদ্রদের জন্য […]

ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে পলাতক ছেলে, গ্রেপ্তারে অভিযান

ফরিদপুরে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি, এর আগেও একই ব্যক্তি তার সৎ মাকে হত্যা করেছিলেন। নিহত সামেলা বেগম (৬০) ওই এলাকার মৃত শেখ আকবরের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে তার ছোট […]

মাদক মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে। পুলিশ জানায়, ঘটনার সময় রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং […]

আটা আত্মসাতের অভিযোগে কালাইয়ের ৩ খাদ্য কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটের কালাই উপজেলায় ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় তদন্তে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, […]

সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান […]

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান খুচরা মূল্যই আগামী আগস্ট মাসজুড়ে বহাল থাকবে। সে অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, […]

জিয়া-খালেদার পোস্টার ব্যবহার করে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জিয়া ও খালেদা জিয়ার পোস্টার টাঙিয়ে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সমালোচনা করলেই সরকার দমনমূলক আচরণ করছে এবং এটি তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ। তার ভাষ্য, দীর্ঘদিন দেশের বাইরে থাকা ব্যক্তিরা ফিরে এসে […]

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদলের নেতা জিল্লুর বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত জিল্লুরকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরিচয়পত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। পুরো ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ঘটনার ভিডিও সামাজিকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার […]