Skip to main content

Ridge Bangla

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, ৩টি এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। একই হামলায় আরও ৩টি যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটির একটি র‌্যাম্প এবং রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। তাদের দাবি, ওই শেডেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখা হয়েছিল।

বাহিনীটির ভাষ্য অনুযায়ী, হামলায় ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি আরও ৩টি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, এ হামলায় প্রতিপক্ষের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। আমাদের এই অঞ্চল সেই শিশুহত্যাকারী সেনাবাহিনীর জন্য কোনো জায়গা নয়, যারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারগুলোকে নির্মমভাবে হত্যা করে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, অঞ্চল থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত জর্ডানে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

This post was viewed: 2

আরো পড়ুন