Skip to main content

Ridge Bangla

কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলা, নিহত ১ কর্মী

কুয়েতে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলায় ১ কর্মী নিহত হয়েছেন। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে বা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল-আতওয়ান জানান, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতের সামরিক বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার মধ্যেই কুয়েতে এ হামলার ঘটনা ঘটেছে।

This post was viewed: 2

আরো পড়ুন