টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
This post was viewed: 1