Skip to main content

Ridge Bangla

রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি, স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগে ইসির চিঠি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে এ বৈঠকের জন্য এখনো নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ হয়নি। রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিটি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন গত ২৪ […]

বিহারে শিক্ষার্থী বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি, কনস্টেবল বরখাস্ত

ভারতের জাতীয় পর্যায়ের চাকরি পরীক্ষা নীটের প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ২৫ জুলাই পালিত ‘বিহার বন্ধ’ কর্মসূচির সময় শিক্ষার্থী বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার অভিযোগে বিহার পুলিশের এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া […]

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল ওই দিন সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া […]

শাপলা চত্বর হত্যা মামলা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের […]

আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহে সৃষ্ট সংকট দ্রুত কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক […]

শাপলা চত্বরে এমন হত্যাকাণ্ডের নজির দেশের ইতিহাসে নেই, বললেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মতো ঘটনা দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি বলে তার জানা নেই। সোমবার (২৭ জুলাই) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, “শাপলা চত্বরে যে গণহত্যা সংঘটিত হয়েছে, দেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড ও আক্রমণের নজির এর আগে কখনও ঘটেছে […]

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের বৈঠক

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা স্থাপনের […]

পদত্যাগের পর সংসদে ফিরেই বিজেপির স্লোগানে উচ্ছ্বসিত অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রথমবার ভারতের পার্লামেন্টে এসে দলীয় সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার (২৭ জুলাই) সংসদ চত্বরে গাড়ি থেকে নেমে উপস্থিত সংবাদমাধ্যমের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। এরপরই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কয়েকজন সংসদ সদস্য তাকে ঘিরে ধরেন। এ সময় তারা সমস্বরে “ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ” বলে স্লোগান দেন এবং […]

ঢামেকের জরুরি বিভাগের পাশে মিলল দুই অজ্ঞাত বৃদ্ধার মরদেহ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের ২ বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পেছনের এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব জানান, সকাল আনুমানিক ১০টার দিকে জরুরি বিভাগের ওসিসি ভবনের পেছনের সড়কে […]

ভুয়া জিন-কবিরাজ সেজে অনলাইনে প্রতারণা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ৩

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজ পরিচয়ে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সোমবার (২৭ জুলাই) রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার ফজলে এলাহি। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেদে সম্প্রদায়ের সদস্য। তারা ইউটিউব […]

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৩ যামিনীপাড়া ব্যাটালিয়ন। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত ৩টার দিকে ২ নং তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত […]

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির কাছের একটি পুকুর থেকে বি. এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে […]

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়, মন্তব্য মির্জা ফখরুলের

বিএনপিকে ফ্যাসিবাদী বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সে ধরনের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা […]

যুদ্ধ, বাস্তুচ্যুতি, বাবার মৃত্যু, তারপরও দেশসেরা, গাজার সাবার অবিশ্বাস্য জয়ের গল্প

যুদ্ধের ধ্বংসস্তূপ, বারবার বাস্তুচ্যুতি আর বাবাকে হারানোর গভীর শোক। এমন কঠিন বাস্তবতার মধ্যেও হার মানেননি ১৮ বছর বয়সী সাবা রাবাহ। সব প্রতিকূলতাকে জয় করে ফিলিস্তিনের জাতীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাওজিহিতে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন গাজার এই শিক্ষার্থী। গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে অস্থায়ী একটি তাঁবুতে আশ্রয় নিয়েছিল সাবার পরিবার। চূড়ান্ত পরীক্ষার মাত্র কয়েক […]

মামদানির বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ তুললেন নেতানিয়াহু

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন মামদানি। সোমবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির মেয়রের গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার […]

হরমুজ প্রণালিতে ৬ জাহাজ থামানোর দাবি ইরানের

হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ চলাচলের চেষ্টা করায় ৬টি জাহাজ থামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। সোমবার (২৭ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজগুলোকে থামানো হয়। তবে সেগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা কী ধরনের পণ্য বহন করছিল, সে বিষয়ে […]

গাজা যুদ্ধ ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন বাইডেন

গাজা যুদ্ধ শেষ পর্যন্ত ইরান পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রশাসনের কয়েকজন সাবেক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত দ্য নিউ ইয়র্কারের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা মনে করতেন, ইসরায়েল গাজায় চলমান যুদ্ধকে কাজে লাগিয়ে ইরান ও লেবাননে হামলার সুযোগ নিতে পারে। সাবেক […]

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ম্যাসি, বললেন ‘সবই ইসরায়েলের জন্য’

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তার দাবি, ট্রাম্প প্রশাসনের নীতির ফলে দেশটির স্থিতিশীলতা ও সম্পদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লেখেন, “ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।” তিনি অভিযোগ করেন, এই যুদ্ধের কারণে […]

পশ্চিম তীরে ২ দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনি আটক, অভিযোগ সামিদুনের

অধিকৃত পশ্চিম তীরে গত ২ দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে দাবি করেছে ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠন সামিদুন। সংগঠনটির দাবি, এক ফিলিস্তিনি পরিবারের জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় ৪ ফিলিস্তিনি ও ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর শুরু হওয়া ব্যাপক অভিযানের অংশ হিসেবেই এসব আটক করা হয়েছে। সামিদুনের তথ্য অনুযায়ী, […]

ইরান যুদ্ধের হতাহতের মূল তালিকা থেকে ৪ মার্কিন সেনার নাম সরাল পেন্টাগন

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহত ৪ মার্কিন সেনাসদস্যের নাম যুক্তরাষ্ট্রের সরকারি যুদ্ধাহত ও নিহতের মূল তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। পরে তাদের তথ্য পৃথক একটি নতুন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে হতাহতদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রধান তথ্যভান্ডার ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম থেকে […]