Skip to main content

Ridge Bangla

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়, মন্তব্য মির্জা ফখরুলের

বিএনপিকে ফ্যাসিবাদী বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সে ধরনের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ-পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।”

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে, কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।”

উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে।”

This post was viewed: 5

আরো পড়ুন