সিয়াটলে উৎসবস্থলে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পেস নিডল টাওয়ারের কাছে বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের। ঘটনার সময় সেখানে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। উৎসবে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজন বন্দুকধারী হঠাৎ গুলি […]
ভারতের পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সুপারিশ করবে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, দেশের পরীক্ষা […]
পরবর্তী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে আয় করার পরিকল্পনা সরকারের: তথ্যমন্ত্রী

আগামী ফুটবল বিশ্বকাপে শুধু বিনা খরচে সম্প্রচার নয়, বিজ্ঞাপন খাত থেকেও আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, […]
চা শিল্পের সংকট নিরসনে নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস দেন। সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং […]
উৎপাদনভিত্তিক চীনা বিনিয়োগ ও শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ড. তিতুমীর

বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে উৎপাদনভিত্তিক বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বাংলাদেশ শুধু বিনিয়োগ নয়, এমন বিনিয়োগ চায় যা উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করবে। রোববার রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স […]
প্রশিক্ষণের আগে বিদ্যালয়ে পদায়নের দাবি জানালেন প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক প্রশিক্ষণের আগে বিদ্যালয়ে পদায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, আগে পদায়ন সম্পন্ন করে নিয়োগপত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নাম উল্লেখ করা হলে প্রশাসনিক ও আর্থিক জটিলতা এড়ানো সম্ভব হবে। রোববার (২৬ জুলাই) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ও মুদ্রানীতি নিয়ে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, মুদ্রানীতির লক্ষ্য এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং দেশের অর্থনীতির বর্তমান অবস্থা তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। কমিটির সভাপতি […]
শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই দেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। এ লক্ষ্যেই ক্রীড়াকে শুধু শরীরচর্চা বা বিনোদনের ক্ষেত্র হিসেবে নয়, একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। […]
মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে অর্থ সচিব, ডাক ও […]
থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ নাকচ, সব ব্যয় অনুমোদিত বলে দাবি বেবিচকের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ব্যয়, ভেরিয়েশন কাজ, চুক্তি বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে আংশিক, প্রেক্ষাপটবিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির ভাষ্য, প্রকল্পের সব ব্যয় সরকার অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব, আন্তর্জাতিক চুক্তি এবং নির্ধারিত বিধি অনুসারেই হয়েছে। প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়নি। রোববার (২৬ […]
রাতের লাউডস্পিকার, আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে হাইকোর্টের রুল

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন দিবস উদ্যাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহারজনিত শব্দদূষণ, জনদুর্ভোগ এবং প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষ ঠেকাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। রোববার (২৬ […]
এক পদের বিপরীতে পাঁচ-ছয় লাখ আবেদন, বেকারত্ব রাতারাতি দূর করা সম্ভব নয়: মির্জা ফখরুল

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪ কোটি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে। কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে বেকারত্বের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে […]
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ গ্রহণের পর বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রোববার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস […]
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুরুত্বসহকারে পর্যালোচনায়, তদন্ত শেষে ব্যবস্থা: আইনমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা […]
দেশের বাজারের ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় উদ্বেগ

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের নমুনা নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। অর্থাৎ, পরীক্ষিত নমুনার ৭৬.৫ শতাংশে এ ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) রাজধানীতে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। পরিবেশ […]
রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, বিশেষ সুবিধা থাকছে ৬ মন্ত্রী ও ১ উপদেষ্টার

রাজধানীতে চলাচলকারী ১৮ জন মন্ত্রীর গাড়িবহর থেকে পুলিশি এসকর্ট বা বিশেষ পাহারা প্রত্যাহার করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা এখন থেকে কোনো পুলিশি প্রোটোকল ছাড়াই স্বাভাবিকভাবে চলাচল করবেন। তবে ৬ জন মন্ত্রী এবং ১ জন উপদেষ্টা আগের মতোই এ সুবিধা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। […]
১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপর পে-স্কেল নিয়ে আলোচনা

আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন নীতিমালা চূড়ান্ত হওয়ার পর শিক্ষকদের পে-স্কেল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা শুরু হবে। রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, […]
মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল নিয়ে আলোচনা

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডামের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (২৬ জুলাই) মালেতে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সম্ভাব্য উচ্চপর্যায়ের […]
জঙ্গল সলিমপুরে পানির পাইপলাইনে বিষ প্রয়োগের অভিযোগ, অভিযানে পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত খাবার পানির পাইপলাইনে পরিকল্পিতভাবে কীটনাশক বা বিষ প্রয়োগের অভিযোগে অভিযান শুরু করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেল থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনার শুরু রোববার সকালে। পুলিশ সদস্যরা ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়া ও দাঁত ব্রাশ করার সময় পাইপলাইন থেকে ফেনাযুক্ত অস্বাভাবিক সাদা রঙের পানি এবং […]
কাঠমান্ডুতে বাংলাদেশি আমের উৎসব, বৈচিত্র্য ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের আমের ঐতিহ্য, বৈচিত্র্য, গুণগত মান ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে বিশেষ আম উৎসব ও প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। এ আয়োজনের মাধ্যমে তাজা ফল এবং মূল্যসংযোজিত কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনাও তুলে ধরা হয়। রোববার (২৬ জুলাই) কাঠমান্ডুর দূতাবাসসংলগ্ন ‘উৎসব কুঞ্জ ব্যাংকুয়েট হলে’ ‘বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি’ শীর্ষক এ উৎসব অনুষ্ঠিত হয়। […]