Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বৈঠক, গঠনমূলক সমালোচনার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। বৈঠকে তিনি সরকারের ইতিবাচক কার্যক্রমের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও যথাযথভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগগুলোও যেন সংবাদপত্রে যথাযথভাবে তুলে ধরা হয়, যাতে সাধারণ মানুষ সেসব সম্পর্কে অবগত হতে পারেন।

এ সময় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা বিষয়ে সম্পাদকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও ‘যায়যায়দিন’-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও ‘আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, ‘নয়া দিগন্ত’-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, ‘যুগান্তর’-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ‘ওয়াদা’-এর সম্পাদক শফিকুল আলম এবং ‘মানবকণ্ঠ’-এর সম্পাদক শহিদুল ইসলাম।

This post was viewed: 11

আরো পড়ুন