Skip to main content

Ridge Bangla

পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি হলেন ৯৩ শিক্ষানবিশ এএসপি

পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এ বিষয়ে সোমবার, ২৭ জুলাই, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বদলি হওয়া ৯৩ সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র‍্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন