৮৫৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের জামিন নাকচ

৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, এদিন নজরুল ইসলাম মজুমদারের পক্ষে […]
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র বাংলাদেশ পেয়েছে এবং সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে […]
পদত্যাগের গুঞ্জনে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর’

পদত্যাগের গুঞ্জনের বিষয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার টেলিফোনে কথা হওয়ার অভিযোগও নাকচ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে প্রায় দুই মিনিটের ফোনালাপে রাষ্ট্রপতি এ বিষয়ে কথা বলেন। পদত্যাগ করছেন কি না- এমন প্রশ্নের […]
রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে সরকার বলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য সরকার কোনো ধরনের অনুরোধ বা নির্দেশ দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয়, সেটা তো আমরাও দেখব।’ তিনি আরও […]
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি বর্বরতার’ অভিযোগ তুলে শুক্রবার সারা ভারতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে। দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের […]
কাপ্তাই লেকে অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকার ঠেকাতে পরিচালিত অভিযানে ৪টি নৌকা এবং ২০ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বাসসকে জানান, বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে এ অভিযান […]
খুলনায় পৃথক অভিযানে ৪ সন্ত্রাসী গ্রেপ্তার, পিস্তল-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামাল (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তিনি স্থানীয় বৈকালি বাজারের পেছনের এবি সিদ্দিক […]
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির উদ্যোগ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি এবং বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং […]
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর […]
উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ৫ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর ও টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বৃহস্পতিবার সকালে ইউজিসি চেয়ারম্যানের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় […]
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর অধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত থাকা এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই, সোমবার থেকে পুনরায় শুরু হবে। বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক […]
জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা নেবে ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনায় জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ […]
ইসরাইলের ‘অ্যাকিলিস শিল্ড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে গ্রিস

ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোন প্রতিহত করতে সক্ষম ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ইসরাইলের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে গ্রিস। দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে। অ্যাথেন্স থেকে পাঠানো এএফপির খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি […]
এল নিনোর প্রভাবে শ্রীলঙ্কায় খরা, পরে ভয়াবহ বন্যার আশঙ্কা

এল নিনোর প্রভাবে শ্রীলঙ্কায় আগামী কয়েক মাস তীব্র খরা এবং পরে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পরিবেশমন্ত্রী ড. ধাম্মিকা পাতাবেন্দি। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, বৃহস্পতিবার এ সতর্কবার্তা দিয়ে পরিবেশমন্ত্রী জানান, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দেশে তীব্র শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ পরিস্থিতিতে সেচ ও পানীয় জলের […]
ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়ানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে তিনি কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে […]
লোহিত সাগরে সৌদি দুই তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে। একই সময়ে ইরানের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, বুধবার হুথিরা দাবি করে, অবরোধ অমান্য করায় ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি সৌদি […]
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে হামলায় নিহত ৫ সেনাসদস্য

থাইল্যান্ডের বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে সশস্ত্র হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী হামলা। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি পাইপ বোমা নিক্ষেপ করে। এতে ৫ সেনাসদস্য নিহত হন বলে সেনাবাহিনীর […]
হরমুজ প্রণালী পাড়ি দিতে চাওয়া ৩ তেলবাহী ট্যাংকার থামানোর দাবি আইআরজিসির

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে প্রণালীটি অতিক্রমের চেষ্টা করা ৩টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহার করা ট্যাংকারগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। নিরাপদ চলাচলের জন্য জাহাজগুলোকে নিজেদের […]
চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানাল অস্ট্রেলিয়া

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, চলতি মাসে একটি চীনা সাবমেরিন থেকে পরীক্ষামূলক ডামি ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত […]
ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে নতুন নির্দেশনা, সহজ হলো আয় গ্রহণের প্রক্রিয়া

ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনলাইনে সেবা রপ্তানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা গ্রহণ, দেশে প্রত্যাবাসন, সংরক্ষণ ও ব্যবহারের বিদ্যমান বিধানগুলো একত্র করে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত […]