Ridge Bangla

কাপ্তাই লেকে অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকার ঠেকাতে পরিচালিত অভিযানে ৪টি নৌকা এবং ২০ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বাসসকে জানান, বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, অভিযানে ৪টি সাধারণ নৌকার পাশাপাশি ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মো. জসিম উদ্দিন আরও জানান, জব্দ করা ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

This post was viewed: 8

আরো পড়ুন