Ridge Bangla

ইসরাইলের ‘অ্যাকিলিস শিল্ড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে গ্রিস

ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোন প্রতিহত করতে সক্ষম ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ইসরাইলের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে গ্রিস।

দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।

অ্যাথেন্স থেকে পাঠানো এএফপির খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি ইউরো ব্যয়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচির আওতায় এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে।

এ কর্মসূচিতে সি-৩৯০ মিলেনিয়াম পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান, অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র এবং ভিকটা স্টেলথ জলযান কেনার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন