Ridge Bangla

ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়ানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে তিনি কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছেন।

এশিয়ার একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর ‘অস্থিতিশীলতামূলক নীতির’ সমালোচনা করেন। তার দাবি, এসব দেশ এখনো রাশিয়াকে ‘কৌশলগতভাবে পরাজিত’ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ সংঘাতের ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ খুঁজে বের করতে রাশিয়ার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরের পর সের্গেই ল্যাভরভ ও মার্কো রুবিওর মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।

এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ওয়াশিংটনের মনোযোগ ইউক্রেনে মধ্যস্থতার পরিবর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মোকাবিলার দিকে সরে গেছে।

This post was viewed: 5

আরো পড়ুন