Ridge Bangla

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ গণনা পদ্ধতি অনুযায়ী, ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

বিডার ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনের ৪০০ মিলিয়ন ডলার বাস্তবায়নের পথে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ২০২৫ সালের প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ ইতোমধ্যে বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে। গত বছর থেকে কাঠামোবদ্ধ লিড জেনারেশন ও সক্রিয় বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনার ফলে এ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিডার এক ধারণাপত্রে বলা হয়, […]

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান গভর্নর। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক […]

সফল বাস্তবায়নের ওপরই বাজেটের সাফল্য নির্ভর করে: অর্থমন্ত্রী

সাম্প্রতিক বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বাজেট বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব […]

২০২৮ থেকে জেনেরিক ওষুধে ধাপে ধাপে ২০০ শতাংশ পর্যন্ত শুল্কের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের উৎপাদন বাড়াতে নতুন শুল্কনীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে শুরু করে পরবর্তী দুই বছর আমদানি করা সব ধরনের জেনেরিক ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। তবে এই সময়সীমা শেষ হলে ২০২৮ সালে এক বছরের জন্য ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে এবং পরে […]

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, […]

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস করেছেন ৬,১৬৫ প্রার্থী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা গত […]

উপসাগরীয় অঞ্চলে সিআইএ স্থাপনায় হামলায় রাশিয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চলে সিআইএর একাধিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় রাশিয়া কোনো ধরনের প্রযুক্তিগত বা গোয়েন্দা সহায়তা দিয়েছে কি না, তা তদন্ত করছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। বিশেষ করে হামলার লক্ষ্য নির্ধারণ কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহে মস্কোর ভূমিকা ছিল কি না, সেটিই এখন তদন্তের মূল বিষয়। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার সংবেদনশীলতার […]

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

ইসরায়েলের সঙ্গে উন্নত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় মোকাবিলার লক্ষ্যে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও রিপাবলিকানদের উদ্যোগে বুধবার বিলটি পাস হয়। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপের ওপর কংগ্রেস কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই […]

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফরকে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সেনা হেফাজতে থাকা মেজর […]

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এফডিআই সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে […]

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে আইসিটিতে ১১ দলের স্মারকলিপি

জুলাই ২০২৪-এর গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতসহ ৭ দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি জমা দিয়েছে ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও রেজিস্ট্রারের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়। এর আগে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জোটটি। মানববন্ধনে সভাপতিত্ব করেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি […]

পরীক্ষা জালিয়াতিতে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা মোদির

ভারতে পরীক্ষা জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষার্থীদের ক্ষোভ ও সাম্প্রতিক সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভের পর এ বিষয়ে এটিই তার প্রথম সরাসরি মন্তব্য। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ […]

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর সঙ্গে এবারের বিশ্বকাপ আয়োজনের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ট্রাম্পকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক উদ্যোগও নেন ফিফা সভাপতি। গত ডিসেম্বরে তিনি ট্রাম্পকে ফিফার প্রথম ‘পিস প্রাইজ’ বা শান্তি […]

নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। তিনি তাদের ‘সাহসী’ ও ‘বীর’ বলে অভিহিত করেন। নিজের স্কুলজীবনের একটি […]