থাইল্যান্ডের বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে সশস্ত্র হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি পাইপ বোমা নিক্ষেপ করে। এতে ৫ সেনাসদস্য নিহত হন বলে সেনাবাহিনীর রাতের বিবৃতিতে জানানো হয়েছে।
নারাথিওয়াত থাইল্যান্ডের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ৩টি প্রদেশের একটি। কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের কারণে এ অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে।
This post was viewed: 3