শিশুকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার সেই চাচি

নরসিংদীতে শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে বলে জানানো […]
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) সংঘটিত এ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার […]
সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগকারীদের করমুক্ত সুবিধা দেওয়া হবে: বিদ্যুৎমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যারা সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করবেন, তাদের করমুক্ত সুবিধা দেওয়া হবে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে ১৫০ কিলোওয়াট ক্ষমতার অন-গ্রিড সোলার সিস্টেম […]
মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার মামলার অন্য আসামিদের মতোই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারে বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোজাফফর হোসেনকে আটক করার পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তিনি […]
রামাল্লার কাছে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে সিনজিল শহরের কাছে ১০০ জনের বেশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, হামলাকারীরা ফিলিস্তিনি বাসিন্দা ও কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (১৭ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনার বিষয়ে সিনজিলের মেয়র মোতাজ তাওয়াফশেহ […]
নিজস্ব প্রযুক্তিতে জেডিএএম বোমা উৎপাদনে যাচ্ছে ইসরায়েল

বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে সামরিক সক্ষমতায় স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিতে জেডিএএম বোমা ব্যাপক পরিসরে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, আগামী দুই বছরের মধ্যে এ ধরনের বোমা বড় আকারে উৎপাদনের সক্ষমতা অর্জন করবে তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যুদ্ধ পরিচালনায় ইসরায়েলের সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী […]
সিরিয়ায় মার্কিন সেনা নিহত বা আটকের দাবি নাকচ করল সেন্টকম

সিরিয়ায় মার্কিন সেনা নিহত বা আটক হওয়ার বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সম্প্রতি ওই অঞ্চলে তাদের কোনো সদস্য নিহত বা বন্দি হননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে ইরানের দাবি অস্বীকার করে। এর আগে ইরান দাবি করেছিল, সিরিয়া-জর্ডান সীমান্তের আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের […]
ব্রাজিলের কিছু পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন ২৫ শতাংশ শুল্ক

ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ জুলাই) রাতে দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ সিদ্ধান্তের কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এক বছরব্যাপী তদন্তের পর ‘ট্রেড অ্যাক্ট’-এর ৩০১ নম্বর ধারার আওতায় এই পদক্ষেপ […]
ইউক্রেনের দাবি, ৮০০ কিলোমিটার দূরে ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার কৌশলগত বোমারু বিমান

দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। এ ঘটনাকে রাশিয়ার বিরুদ্ধে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ তথ্য জানিয়েছে কিয়েভ পোস্ট। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, তাদের দূরপাল্লার ড্রোন প্রায় ৮০০ কিলোমিটার অতিক্রম করে […]
মার্কিন করদাতাদের অর্থে সমালোচকদের দমন করছে ইসরায়েল: আরাঘচির অভিযোগ

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার অভিযোগ, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের সমালোচকদের নীরব করার চেষ্টা করা হচ্ছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে আরাঘচি বলেন, বিদেশি প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা দেওয়া […]
জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানানো উচিত নয়: মির্জা ফখরুল

বিরোধী দল জুলাইকে ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার চায় না জুলাই কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার মাধ্যম হয়ে উঠুক। শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা […]
আখাউড়া স্থলবন্দরে কমেছে আমদানি ও যাত্রী পারাপার, রাজস্ব আয়েও ধাক্কা

ভারত-বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আখাউড়া স্থলবন্দরে ২০২৫-২৬ অর্থবছরে আমদানি, যাত্রী পারাপার এবং সরকারের রাজস্ব আয় কমেছে। রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন, আমদানি নিষেধাজ্ঞা এবং ভিসা-সংক্রান্ত জটিলতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে সম্প্রতি ভারতের আগরতলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর সীমান্ত বাণিজ্যে গতি ফেরার আশা করছেন ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি সামান্য বেড়েছে হলেও আমদানিতে […]
তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে। পুলিশ জানায়, সকালে জাতীয় জরুরি […]
বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি […]
কাপ্তাই লেকে বাড়ছে পানির উচ্চতা, স্পিলওয়ের ১৬ গেট খোলার প্রস্তুতি

রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড় ধসের ঝুঁকি এখনো কাটেনি। এদিকে কাপ্তাই লেকে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ে গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট এমএসএলে পৌঁছেছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ […]
উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ইরানের হামলা, পাল্টা অভিযানের দাবি যুক্তরাষ্ট্রের

উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসের যুদ্ধবিরতির পর পরিস্থিতি এখন প্রায় প্রতিদিনের হামলা ও পাল্টা হামলায় রূপ নিয়েছে বলে শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রতিবেশী কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর […]
রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপিতে যোগদানের জল্পনা

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে এবিপি আনন্দ। তার পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে ৯ জনে দাঁড়িয়েছে। পদত্যাগের পরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠকের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার […]
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স […]
৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ বাজেট ১ হাজার ৫৪২ কোটি টাকা কম। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিএনসিসির সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি […]