টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে এবিপি আনন্দ।
তার পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে ৯ জনে দাঁড়িয়েছে। পদত্যাগের পরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠকের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে গত ১১ জুন তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সে সময় তা গ্রহণ করা হয়নি।
এর আগে গত ৯ জুলাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য পদ থেকে আরও ৩ জন পদত্যাগ করেন। তারা হলেন শুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। পরে তারা বিজেপিতে যোগ দেন।
This post was viewed: 2