Ridge Bangla

সিরিয়ায় মার্কিন সেনা নিহত বা আটকের দাবি নাকচ করল সেন্টকম

সিরিয়ায় মার্কিন সেনা নিহত বা আটক হওয়ার বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সম্প্রতি ওই অঞ্চলে তাদের কোনো সদস্য নিহত বা বন্দি হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে ইরানের দাবি অস্বীকার করে।

এর আগে ইরান দাবি করেছিল, সিরিয়া-জর্ডান সীমান্তের আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের হত্যা করেছে তারা।

তবে সেন্টকম জানিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা কোনো মার্কিন সেনা নিহত বা আটক হননি।

অন্যদিকে, সিরিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, আল-তানফ ঘাঁটিতে ইরানের কোনো হামলার ঘটনা ঘটেনি। দেশটির দাবি, গত ফেব্রুয়ারিতেই ওই ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে।

This post was viewed: 2

আরো পড়ুন