Ridge Bangla

তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে।

পুলিশ জানায়, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি জানান, রণচণ্ডী ইসলামপুর এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট রয়েছে। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালায়।

অভিযানে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুলকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লাইছুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জাল পাসপোর্টের উৎস এবং পলাতক দুই সন্দেহভাজনসহ সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন