তালাবদ্ধ বাসায় মিলল যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ, দ্বিতীয় স্ত্রী পলাতক

কুমিল্লার বুড়িচংয়ে বাইরে থেকে তালাবদ্ধ একটি বাসার ভেতর থেকে ইব্রাহিম (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছে না। রোববার (১৩ জুলাই) বিকেলে মোকাম ইউনিয়নের নিমসার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। পেশায় […]
নওগাঁয় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন লোকমান মন্ডল (৪৭) ও তার স্ত্রী দেলোয়ারা (৪১)। স্থানীয় বাসিন্দা রাজু জানান, লোকমান ও দেলোয়ারার এক ছেলে ও এক মেয়ে একই বাড়িতে থাকতেন। ভোর ৪টার দিকে তাদের ছেলে […]
চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার সিগন্যালসংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পশুহাট ও আলমডাঙ্গা রেলস্টেশনসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারতেন না। রাতে কখনো পশুহাট এলাকায়, আবার কখনো রেলস্টেশনে ঘুমাতেন ওই ব্যক্তি। […]
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ইয়াবা-চাপাতি উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় ৩০ মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে। জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) রাত সাড়ে […]
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে জুতাপেটা

পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটক করে। পরে তাকে পুলিশের কাছে না সোপর্দ করে গ্রাম্য সালিশে ২০টি জুতার বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আপস মীমাংসায় সমালোচনা উঠেছে। রোববার ১২ জুলাই দুপুর ২টার দিকে উপজেলার গৌরিগ্রাম এলাকায় এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত মহব্বত আলি খাঁ ওই […]
কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াট

রাঙামাটিতে টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রটিতে বর্তমানে ৫টি ইউনিট থেকে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সকালে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ […]
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র […]
স্ত্রীর নির্যাতনের অভিযোগে বেরিয়ে এলো ইজিবাইকচালক মারুফ হত্যার তথ্য

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানাতে থানায় গিয়ে ইজিবাইকচালক মারুফ হত্যার তথ্য দিয়েছেন এক নারী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার হরিণটানা এলাকার একটি বাড়ির আঙিনা খুঁড়ে মাটিচাপা দেওয়া গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার মোস্তফার মোড় রেললাইনসংলগ্ন আবাসিক এলাকার একটি […]
বন্যা ও পাহাড়ধসে ৭ জেলায় ৫৪ জনের মৃত্যু, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের ৭ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে। সোমবার (১৩ জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ পরিস্থিতির প্রতিবেদনে এসব […]
ইরাক-আফগানিস্তান যুদ্ধ থেকে গাজায় হামলা, সামরিক অভিযানের কট্টর সমর্থক ছিলেন গ্রাহাম

‘সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতার’ পর মারা গেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধ থেকে শুরু করে গাজায় ইসরায়েলের হামলা- বিভিন্ন সামরিক অভিযানের পক্ষে জীবনের শেষ দিন পর্যন্ত সোচ্চার ছিলেন তিনি। রোববার (১২ জুলাই) গ্রাহামের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতার’ পর স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) […]
ক্ষেপণাস্ত্র পরীক্ষায় মার্কিন যুদ্ধজাহাজের পূর্ণাঙ্গ প্রতিরূপ বানাল চীন

যুক্তরাষ্ট্রের আর্লেই বার্ক শ্রেণির একটি যুদ্ধজাহাজের পূর্ণাঙ্গ প্রতিরূপ তৈরি করেছে চীন। জিনজিয়াংয়ের দুর্গম মরুভূমিতে রুওকিয়াং পরীক্ষাকেন্দ্রে নির্মিত এই প্রতিরূপের তথ্য নতুন স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে। রোববার (১২ জুলাই) রয়টার্সের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি। মার্কিন যুদ্ধজাহাজের আদলে তৈরি প্রতিরূপটিকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে প্রশিক্ষণ ও পরীক্ষা চালানো হচ্ছে। একই এলাকায় ৬ মিটার প্রশস্ত একটি […]
গোরক্ষকদের যাবজ্জীবন দেওয়ার পর প্রাণনাশের হুমকিতে বিচারক

ভারতে গণপিটুনিতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তীব্র অনলাইন আক্রমণ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বিচারক তাবাসসুম খান। মধ্যপ্রদেশের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এই বিচারককে ঘিরে পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের একটি ঘটনায় গত ১২ জুন ১৪ […]
মালয়েশিয়ার কারখানায় বয়লার বিস্ফোরণ, বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ৩০ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য স্টার। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় সেলাঙ্গরের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবকের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সেলাঙ্গর […]
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, আগুনে ঘেরা বারটির সামনের দরজা দিয়ে ভেতরে […]
কুয়েতে ড্রোন হামলায় মার্কিন হিমার্স ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

কুয়েতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার (১২ জুলাই) এসব দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। আধা-সরকারি ফার্স নিউজ […]
যুক্তরাষ্ট্র-ইরানের নতুন হামলায় তেলের বাজারে ধাক্কা, দাম বেড়েছে ৪ শতাংশের বেশি

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হওয়ায় সোমবার (১৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দামে এই বড় উত্থান দেখা গেছে। রয়টার্স জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১০ ডলার […]
কুয়েত, বাহরাইন ও জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

মধ্যপ্রাচ্যের ৩ দেশে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে কুয়েত ও বাহরাইন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার কথা জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ২টি বিমানঘাঁটিতে আঘাত হানার দাবি […]
ইরানের কৃষি সেচপাম্প কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে কৃষিকাজে ব্যবহৃত একটি পানি পাম্পিং স্টেশনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গভীর রাতের এ হামলায় কেন্দ্রটির এক নিরাপত্তারক্ষী নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। একই সময়ে দক্ষিণ ইরানের আরও কয়েকটি স্থানেও নতুন হামলার খবর পাওয়া গেছে। খবর আনাদোলুর। ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক ডেপুটি গভর্নর […]
৮ দিন পর উল্টে থাকা ট্রলারের সন্ধান, মিলল ৯ জেলের গলিত মরদেহ

ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে মাছ ধরতে গিয়ে ৮ দিনের বেশি সময় নিখোঁজ থাকা একটি ট্রলারের সন্ধান পাওয়া গেছে। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে নিখোঁজ হওয়া ট্রলারটি থেকে এখন পর্যন্ত ৯ মৎস্যজীবীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ৬ জনের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, গত ২ জুলাই পশ্চিমবঙ্গের দিঘার শংকরপুর বন্দর থেকে […]
গরু জবাইয়ে নিষেধাজ্ঞা স্থগিত, আদালতে স্বস্তি থালাপতি বিজয়ের সরকারের

তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। প্রাথমিকভাবে এই আইনি লড়াইয়ে স্বস্তি পেয়েছে বিজয় সরকার। খবর এনডিটিভির। সোমবার (১৩ জুলাই) আলোচিত নিষেধাজ্ঞার বিষয়ে রায় দেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মাদ্রাজ হাইকোর্টের নির্দেশটি […]