Ridge Bangla

দশম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লাহপুর হাজী আমীর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক […]

নবজাতকের মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক নবজাতকের মৃত্যুকে ঘিরে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা। ঘটনার পর ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন। কর্তব্যরত এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে। রোববার (১২ জুলাই) দুপুরে শহরের আলাইপুরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নবজাতকের পরিবার জানায়, নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক […]

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, যারা আলি খামেনি ও যুদ্ধে অন্য ইরানিদের হত্যায় জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি তিনি না থাকলেও শিগগিরই এই প্রতিশোধ নেওয়া হবে। তার এমন বক্তব্যের পর ইরানি সংবাদমাধ্যম হামশাহরি ১৩ জন নেতার […]

হাজার টাকা ধার, ৩৫ বছর পর ২৫ গুণ ফেরত দিলেন বন্ধু

বন্ধুর কাছ থেকে মাত্র এক হাজার টাকা ধার নিয়ে ৩৫ বছর পর ২৫ গুণ অর্থ ফেরত দিয়েছেন এক ভারতীয়। বিদেশের মাটিতে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি ধরে রেখে ধার নেওয়া অর্থ ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার টাকা […]

৯৯৯-এ ফোন করে সুপ্তধারা ঝরনা থেকে উদ্ধার হলো ৪ শিক্ষার্থী

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝরনায় আটকে পড়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে তারা সেখানে আটকা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়। রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি […]

জলজট নিরসনে মাঠে জরুরি দল, নগরজীবন স্বাভাবিক রাখার চেষ্টা ডিএসসিসির

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হওয়া জলজট নিরসন ও সড়কে উপড়ে পড়া গাছ সরাতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া প্রদানকারী দল। নগরজীবন স্বাভাবিক রাখতে ভোর থেকে মাঠপর্যায়ে কার্যক্রম চালাচ্ছেন সংস্থাটির কর্মীরা। রোববার (১২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান এ তথ্য জানান। তিনি জানান, ভারী বর্ষণের কারণে […]

চট্টগ্রামে বন্যা ও পাহাড় ধসে ১৩ মৃত্যু, পানিবন্দি ১ লাখ ৪৭ হাজার পরিবার

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে চট্টগ্রামে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। জেলার ১৬টি উপজেলা ও মহানগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫ লাখ ৯৫ হাজার। বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব […]

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে হত্যা, বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা দনিয়া এলাকায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তার বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগও পাওয়া গেছে। রোববার (১২ জুলাই) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু। তিনি জানান, […]

চাকরির সাক্ষাৎকারে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাকরির সাক্ষাৎকার দিতে বাসা থেকে বের হয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইন পার হওয়ার সময় বিমানবন্দরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। রোববার (১২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রাকিবকে মৃত […]

চট্টগ্রামের বন্যায় গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে খামারিরা

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে চট্টগ্রামে সৃষ্ট বন্যায় বড় ধরনের সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। খামার তলিয়ে গবাদিপশু ও মুরগির মৃত্যুর পাশাপাশি দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রাণিসম্পদ খাতে এখন পর্যন্ত আনুমানিক ২৭ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকার ক্ষতির হিসাব পাওয়া গেছে। গত এক সপ্তাহের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার দক্ষিণাঞ্চলের […]

বন্যার্তদের ত্রাণ ও উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতের

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণ এবং পানিবন্দিদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে নেতারা বলেন, টানা […]

মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.০৪ শতাংশ

চলতি বছরের প্রথম ৫ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও মে মাসে ঘুরে দাঁড়িয়েছে এ খাত। ওই মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.০৪ শতাংশ বেড়ে ৫৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে জানুয়ারি থেকে মে পর্যন্ত বিশ্বের বৃহৎ পোশাক আমদানিকারক দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি ৮.৪৮ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের সর্বশেষ […]

কম দামে কাগজ আমদানিতে সংকটে দেশীয় শিল্প, বন্ধ ৮০ মিল

অস্বাভাবিক কম মূল্য দেখিয়ে বিদেশ থেকে তৈরি কাগজ আমদানির কারণে দেশের কাগজ শিল্প গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন। সংগঠনটির হিসাবে, ইতোমধ্যে ৮০টি কাগজ মিল বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও ২৬টি মিল। দেশীয় শিল্প রক্ষা ও সরকারের রাজস্ব ক্ষতি ঠেকাতে আমদানি করা তৈরি কাগজের ন্যূনতম কর নির্ধারণযোগ্য মূল্য প্রতি […]

পাকিস্তান থেকে চাল-ডালসহ খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

খাদ্যপণ্যের বাণিজ্য সহজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সরকার। এ লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রোববার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের […]

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী এই সিনেটরের বয়স হয়েছিল ৭১ বছর। রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। রোববার ভোরে গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আকস্মিকভাবে অসুস্থ হয়ে শনিবার […]

হরমুজে জাহাজে হামলার পর ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সিতে হামলা চালানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এ হামলার জন্য ইরান দায়ী। হামলার […]

ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি, ‘একপাক্ষিক চুক্তির যুগ শেষ’

ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, একপাক্ষিক চুক্তির যুগ শেষ হয়ে গেছে। রোববার (১২ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ […]

এক রাতেই ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

ইরানের প্রায় ১৪০টি স্থাপনায় এক রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দেশটির বিরুদ্ধে এটি মার্কিন বাহিনীর তৃতীয় দফার হামলা। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ‘ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে’ ইরানে […]

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের নতুন প্রস্তাব

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন একটি ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। মাসকাটে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ প্রস্তাব তুলে ধরা হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালির নৌপথ দুটি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। প্রস্তাবিত চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি কার্যকর হলে […]

পরিবারের সামনে ১১ বছরের শিশুকে টেনে নিয়ে হত্যা করল সিংহ

ভারতের গুজরাটের গিরনার পাহাড়ে মন্দিরে যাওয়ার পথে পরিবারের সদস্যদের সামনে থেকে ১১ বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে হত্যা করেছে একটি সিংহ। ঘটনার পর তীর্থযাত্রীদের ব্যবহৃত ওই পথ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তীর্থযাত্রার পথের ৫০তম ধাপ থেকে শিশুটিকে […]