Ridge Bangla

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) কিয়েভের মেয়র আহতদের বিষয়ে এ তথ্য জানিয়েছেন। কিয়েভে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, শনিবার সকালে তিনি ২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথম বিস্ফোরণের কয়েক […]

ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

ভারতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। এ লক্ষ্যে দেশটির সরকারি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ভারতে একটি কারখানা স্থাপন করতে পারে। শুক্রবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত কারখানায় তামির ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আকাশে […]

হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিয়ে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের কাছ থেকে প্রকাশ্য প্রতিশ্রুতি চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে গুরুত্বপূর্ণ এ জলপথে নিরাপদ নৌচলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার লক্ষ্যে মাসকাটে যান আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, চলতি সপ্তাহে সংঘাত বেড়ে গেলেও […]

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ১৫ ভারতীয় নিহত

ভিয়েতনামের জনপ্রিয় ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা উল্টে অন্তত ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৩৬ জন আরোহী ছিলেন। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাডুবিতে ১৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২১ পর্যটককে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]

সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন রণতরী পেল ভারত

ভারতের নৌবহরে যুক্ত হয়েছে সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন স্টিলথ রণতরী ‘আইএনএস মহেন্দ্রগিরি’। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফ্রিগেটটি দেশটির সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহরে যুক্ত করা হয়েছে। শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রণতরীটির অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্বের অন্যতম দ্রুতগতির ও প্রাণঘাতী অস্ত্রব্যবস্থা সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আইএনএস মহেন্দ্রগিরিকে সজ্জিত করা সম্ভব। উন্নত এ […]

প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন ট্যালেন্টপুল এবং ৪৬ হাজার ২৮১ জন সাধারণ বৃত্তি পেয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের […]

চীনে সুপার টাইফুন বাভির আঘাত, সরানো হলো ২০ লাখ মানুষ

চীনে আঘাত হেনেছে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় টাইফুনের আঘাত। ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রোববার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টাইফুনের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে প্রায় ২০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার […]

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির […]

লজ্জা থাকলে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন শেখ হাসিনা: সারজিস

শেখ হাসিনার ন্যূনতম লজ্জা থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতনের পর কেউ কোনো দিন ফিরে আসে না। হাজার হাজার […]

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১৭টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য […]

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি, অতিভারী বর্ষণ হিসেবে রেকর্ড

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি অতিভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়। রোববার (১২ জুলাই) সকাল থেকেও ঢাকার আকাশ মেঘলা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। […]

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দেওয়ান তার মৃত্যুর খবর জানিয়েছে। এক বিবৃতিতে আমিরি দেওয়ান জানায়, আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সাবেক আমির ও […]

মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ধারাবাহিক হামলা

মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইরান। জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা […]

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল নেমেছিল। লিওনেল মেসিদের ওপর তাদের আস্থা এতটাই ছিল যে, সুইজারল্যান্ড সমতা ফেরানোর পরও হতাশ হতে দেখা যায়নি। সমর্থকদের সেই আস্থার প্রতিদান দিয়েছেন মেসি-আলভারেজরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুই গোল করে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। সুইসদের ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। গোলটি […]

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাইরেন, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কয়েকটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিভিন্ন এলাকায় বাজানো হচ্ছে বিমান হামলার সতর্কতাসংকেত। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন […]

ইরানে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের রাতভর হামলা

ইরানে আবারও রাতভর সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর হামলার পর তৃতীয় দফায় এ অভিযান চালানো হয়। রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি […]

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড, নিষ্প্রভ হালান্ডের বিদায়

ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। সেই ম্যাচে এক গোল করা আর্লিং হালান্ড আজ (রোববার) কোয়ার্টার ফাইনালে ছিলেন একেবারেই নিষ্প্রভ। উল্টো তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে বাতিল হয়েছে নরওয়ের একটি গোল। বিপরীতে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই […]

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জমির […]

মহাখালীতে নারীর ছুরিকাঘাতে রেল কর্মকর্তা নিহত, গ্রেপ্তার ১

রাজধানীর মহাখালীতে একটি বাড়িতে বিউটি আক্তার নামে এক নারীর ছুরিকাঘাতে মো. মামুন (৩০) নামে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে বনানী থানার মহাখালী টিভি গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা […]