রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। খেলাপি ঋণের সর্বশেষ হিসাবের পাশাপাশি তা পুনরুদ্ধারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার হাফিজ […]
চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৭৯ হাজারের বেশি বসতঘর

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর। এখনো বিভাগের ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। বন্যায় বিভাগের ১১ […]
বন্যা-পাহাড়ধসে জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ

অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে বলেছেন তিনি। রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুমের মাধ্যমে অনুষ্ঠিত এক ভার্চুয়াল […]
সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই: বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে […]
মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন […]
বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তায় বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর। রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে পানিবন্দী […]
চুরি-ছিনতাইয়ের মোবাইল কিনে যন্ত্রাংশ বিক্রি, র্যাবের জালে তিন অপরাধী

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, ট্যাব, ডিসপ্লে ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মুন্না শেখ (২৯), মো. নাসির উদ্দিন শান্ত (২৬) ও মো. নাসিম (২৮)। রোববার (১২ […]
পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালি বেশি গুরুত্বপূর্ণ: ইরান

ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ রক্ষার অঙ্গীকার করেছেন তিনি। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইএসএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মহসেন রেজাই বলেন, ‘কৌশলগত এই জলপথ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র […]
বেড়াতে গেলেন শ্বশুরবাড়িতে, পুকুরে মিলল যুবকের মরদেহ

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে তুহিন খা (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। একটি পুকুর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি মসজিদের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুহিন খা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের […]
মালয়েশিয়ায় যাওয়ার ১০ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পরিবারে সচ্ছলতা আনতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শোয়াইব বিশ্বাস (২৩)। বিয়ের মাত্র দুই মাসের মাথায় কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। শোয়াইব ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সেজো শোয়াইব পরিবারের হাল ধরতে ২০২৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমান। চলতি বছরের এপ্রিলে তিন বছর পর ছুটিতে বাড়ি ফেরেন তিনি। পরিবারের […]
গাইবান্ধায় নিজ বাড়িতে কৃষককে গলা কেটে হত্যা

গাইবান্ধার ফুলছড়িতে শাহজালাল নামে এক কৃষককে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের। রোববার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। নিহত শাহজালাল ওই […]
সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের কবজি বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতা জাহিন শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের […]
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত সেই ‘মা’ হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে খাদে পড়ে গুরুতর আহত হওয়া একটি মা হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। […]
নকল করতে না দেওয়ায় এইচএসসি কেন্দ্রে ভাঙচুর, মামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় পরীক্ষা শেষে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া। শনিবার (১১ […]
খাল খনন শেষে ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অপচয় কিংবা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ প্রায়ই আলোচনায় আসে। তবে সেই প্রচলিত চিত্রের বাইরে গিয়ে ব্যতিক্রমী নজির গড়েছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার পর অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি অর্থের সাশ্রয়ী ব্যবহার, […]
মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে গিয়ে বাসচাপায় বাবার মৃত্যু

রংপুরে ৬ বছর বয়সী মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে বাসচাপায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। রোববার (১২ জুলাই) সকালে নগরীর মডার্ন মোড়ের তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেয়েকে নিয়ে […]
বানের স্রোতে ভেসে ১৯ মাসের শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানির প্রবল স্রোতে ভেসে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর রহিম সৌদি আরবপ্রবাসী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে পানিতে মুশফিকের নিথর দেহ ভাসতে দেখেন তার চাচা লেদু মিয়া। পরে শিশুটিকে […]
কাপাসিয়া বাজারে আগুনে পুড়ল ১০ দোকান

গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১২ জুন) ভোর ৪টার দিকে কাপাসিয়া বাজারের একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আগুন লাগার সময় বৃষ্টি হচ্ছিল। […]
দেবহাটায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম (৩৮) নামে বিদেশফেরত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। সাহানারা বেগম ওই গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শনিবার রাতের […]
নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৪ জন নিহত

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারজন নিহত হয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো রয়েছে।