Ridge Bangla

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী এই সিনেটরের বয়স হয়েছিল ৭১ বছর।

রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

রোববার ভোরে গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আকস্মিকভাবে অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা যান গ্রাহাম। প্রার্থনা ও পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে এ কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।

২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হন লিন্ডসে গ্রাহাম। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি পুনরায় নির্বাচিত হন।

এর আগে ১৯৯৪ সালে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দক্ষিণ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসীয় জেলার প্রতিনিধিত্ব করেন গ্রাহাম।

সম্প্রতি সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া সিনেটের বরাদ্দ কমিটি, বিচার বিভাগীয় কমিটি এবং পরিবেশ ও গণপূর্ত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে ইরাকে আগ্রাসনের জোরালো সমর্থক ছিলেন এই মার্কিন সিনেটর। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষেও অবস্থান ছিল তার।

ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবেও পরিচিত ছিলেন গ্রাহাম। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চলমান সামরিক অভিযানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন তিনি।

রোববার সকালে লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শোক জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকা একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাকে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

২০১৬ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গ্রাহাম। তবে প্রাথমিক নির্বাচন শুরুর আগেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি।

ওই সময় ডোনাল্ড ট্রাম্পের স্পষ্টভাষী সমালোচক ছিলেন গ্রাহাম। পরবর্তী সময়ে কংগ্রেসে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন তিনি।

This post was viewed: 2

আরো পড়ুন