Ridge Bangla

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, যারা আলি খামেনি ও যুদ্ধে অন্য ইরানিদের হত্যায় জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি তিনি না থাকলেও শিগগিরই এই প্রতিশোধ নেওয়া হবে।

তার এমন বক্তব্যের পর ইরানি সংবাদমাধ্যম হামশাহরি ১৩ জন নেতার একটি ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি বলেছে, প্রতিশোধ হিসেবে এসব নেতার ওপর হামলা চালানো হবে।

তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

এ ছাড়া তালিকায় ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের নাম রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংবাদমাধ্যমটির অনলাইন সংস্করণে এই ‘হিট লিস্ট’ প্রকাশ করা হলেও রোববারের ছাপা সংস্করণে তালিকাটি ছিল না।

This post was viewed: 3

আরো পড়ুন