ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় আটক ব্যক্তিদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মংবা তংচংগা (৩৪), মংম (২০), […]
ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গত ৮ জুলাই নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি উপজেলার বারইকরণ এলাকার ফারুক তালুকদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত […]
গজারিয়ায় ডাস্টবিনের পাশে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেল এক দম্পতি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনসংলগ্ন এলাকা থেকে জীবিত উদ্ধার হওয়া কন্যা নবজাতকের বৈধ অভিভাবকত্ব ভবেরচর ইউনিয়নের রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতিকে দেওয়া হয়েছে। শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনায় আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জুন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনসংলগ্ন স্থান থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা […]
শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টাকালে ছাত্রলীগের ৬ কর্মী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও একটি ব্যানার জব্দ করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই […]
শেরপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ফাঁদে হুমকিতে দেশি মাছ

শেরপুরের খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ফাঁদের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশীয় মাছের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। ডিমওয়ালা মাছ থেকে শুরু করে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী এই ফাঁদে আটকা পড়ায় স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হুমকিতে পড়ছে জলজ জীববৈচিত্র্য। একসময় খাল, বিল ও পুকুরসমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত শেরপুরের জলাশয়গুলোতে বিভিন্ন প্রজাতির […]
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু ফের চালু করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি রেল সেতু পুনরায় চলাচলের জন্য খুলে দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইরানের রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থা সেতুটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছে। গোলেস্তানের গভর্নর আলি-আসগর তাহমাসবি বলেন, হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরায় চালু করা ‘শত্রুদের হুমকি ও কর্মকাণ্ডের প্রতি […]
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১০

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরের এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইউক্রেন যখন নতুন আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের অপেক্ষায় রয়েছে, তখনই কিয়েভে এ হামলা চালানো হলো। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে রুশ হামলার মুখে কিয়েভের ঝুঁকি বেড়েছে। […]
চাকরি ও সম্পত্তির লোভে মাকে হত্যার অভিযোগ, বাবার মৃত্যুতেও সন্দেহ আইনপড়ুয়া মেয়েকে ঘিরে

ভারতের জয়পুরে সরকারি চাকরি ও পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে ভাড়াটে খুনি দিয়ে নিজের মাকে হত্যার অভিযোগে আইনপড়ুয়া ছাত্রী আয়ুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার তদন্তের মধ্যেই গত বছর চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যুর ঘটনায়ও তার বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন মামা। পুলিশ জানায়, জয়পুর আদালতের ক্লার্ক নীরাজ শর্মাকে গত ৩ জুলাই একটি স্করপিও গাড়িচাপা দিয়ে হত্যা করা […]
যুক্তরাষ্ট্রের চাপে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিত ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে চলমান ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে অঞ্চলটির প্রথম পরীক্ষামূলক এলাকা থেকে আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে পারে। শনিবার ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা এগিয়ে নিতে ওয়াশিংটনের প্রচেষ্টার মধ্যে এক […]
ইরানের পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের আলামত, দাবি মার্কিন গণমাধ্যমের

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনর্নির্মাণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেশটি ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থাপনা মেরামতের চেষ্টা করছে বলে শনিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করেছে সিএনএন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব তৎপরতার মাধ্যমে জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত […]
হরমুজ পরিস্থিতি নিয়ে আলোচনায় ওমানে আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা চলার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার সফরে হরমুজ প্রণালীর পরিস্থিতি গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। শনিবার (১১ জুলাই) মাস্কাটে পৌঁছালে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরাগচিকে স্বাগত জানান। এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, আরাগচির সফরের […]
যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোয় ৩০ কোটি ডলারের ক্ষতি

সাম্প্রতিক যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতিবিষয়ক উপ-প্রেসিডেন্ট হোসেইন আফশিন এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আফশিন জানান, দেশটি বিভিন্ন উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল। এসব প্রযুক্তির কোনো সামরিক ব্যবহার ছিল না। এরপরও ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে প্রতিপক্ষ। […]
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। ক্ষমতা গ্রহণের পর গাজায় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞাসহ আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বার্নহ্যামের এ অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী ইহুদি সংগঠনগুলো। বিরোধী কনজারভেটিভ পার্টিও তার সমালোচনা […]
আঞ্চলিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে চলাচল এবং যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যোগাযোগ নিয়ে আলোচনা করেন তারা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের উপায় পর্যালোচনা করেন। ওয়াশিংটন […]
যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী অ্যান উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ডানপন্থি দল ‘রিফর্ম ইউকে’র প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যার শিকার হয়েছেন। নিজ বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় ৭৮ বছর বয়সি এই রাজনীতিকের মরদেহ উদ্ধারের পর ২৬ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি গ্রামীণ এলাকায় উইডিকম্বের বাড়ি। সেখান থেকে প্রায় ১৫ কিলোমিটার […]
গাড়িতেই পুড়ে মৃত্যু ১২ জনের, যে ৩ কারণে নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল

ইউরোপজুড়ে তীব্র তাপদাহের মধ্যে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে গাড়িতে করে পালানোর সময় শিখার মধ্যে আটকা পড়ে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ৩ হাজার ৮০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত […]
জামিনে বেরিয়ে ধর্ষণ মামলার অভিযোগকারী কিশোরী ও স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা!

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেডি জেলায় ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে নিজের স্ত্রী ও দুই সন্তানসহ ৬ জনকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ওই ধর্ষণ মামলার অভিযোগকারী ১৭ বছর বয়সী কিশোরী, তার মা ও নানিও রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৃথক ২টি স্থানে এসব হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ৩৫ বছর বয়সী রাজকুমার ঘটনার পর থেকে […]
রুশ ড্রোন ও বোমার অবিরাম হামলায় কাঁপছে জাপোরিঝঝিয়া

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে। যুদ্ধের সম্মুখসারি থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরের শহরটিতে স্কুল, সরকারি কার্যালয়, গণপরিবহন, জ্বালানি স্টেশন ও আবাসিক ভবন নিয়মিত হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, কয়েক সপ্তাহের ব্যবধানে পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। ভোর ৫টার দিকে রুশ বাহিনীর গ্লাইড বোমার বিস্ফোরণে ঘুম ভাঙে জাপোরিঝঝিয়ার বাসিন্দা আন্না হলোভচেঙ্কোর। শহরের উপকণ্ঠে পরপর […]
৫ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়েছে কর্মসংস্থান ব্যাংক। প্রশিক্ষিত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকারদের কাজের সুযোগ তৈরি, দারিদ্র্য কমানো, উৎপাদন বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই এ পরিকল্পনার লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সোয়া লাখ […]
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে সরকার

সরকারি অর্থের অপচয়, অনিয়ম-দুর্নীতি ও দুর্বল আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ব্যয় ও কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে যাচাই-বাছাই জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের পাশাপাশি সরকারি কেনাকাটা নিবিড়ভাবে […]